"আমি মরি যাইয়ার ! কেউ
আমারে বাঁচাও রে বা!’
'
রাজনের এই আর্তনাদে আকাশ-
বাতাস প্রকম্পিত হলেও মানবতা
কাঁপেনি এক সুতো। ঘাতকের মনে
জন্মেনি দয়া। তাদের নিষ্ঠুরতা
মুছে দিয়েছে মানুষ ও পশুত্বের
তফাৎ।

' রাজন! frown emoticon
নিউজফিড এর উপর থেকে নিচ শুধু একটাই নাম।
সবার বিবেক এর চেতনা আজ নড়েচড়ে উঠেছে।সবাই আজ শোকাহত,সবাই আজ ক্ষুব্দ।সবাই বিবেকের তাড়নায় আজ লম্বা লম্বা স্ট্যাটাস,ইভেন্ট,নোট,ব্লগ লিখছে!
আগে কই ছিলেন?যখন রাজনের ন্যায় হাজারো ছেলে প্রাথমিক শিক্ষা পর্যন্ত সমাপ্ত করতে পারে নাহ?তখন কই থাকেন যখন এই শিশুগুলো স্কুলে না গিয়ে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে যায়,যখন এই শিশুগুলো ভারী কাজ এ নিযুক্ত হয়?
আর ওই সকল পশু,মাপ করবেন ওরা পশুও নয়।অন্য কোন প্রাণী।(হয়তো বা)
কিভাবে কয়েকজন মানুষ একটি কিশোরকে বেধে আধ-এক ঘন্টায় হত্যা করে?কোন সাহসে এর ভিডিও করে?নর পশুদের এত সাহস আসলে কোথ থেকে আসে?এই সাহস তো আমরাই দিচ্ছি।আমাদের আইন আমাদের সরকার এই নরপশুদের সাহস করে দিচ্ছে?
হ্যা,তাই।প্রকাশ্য হত্যার পর খুনীরা আজ ধোয়া ছোয়ার বাইরে!কিভাবে?তারা নাকি আরব দেশে পারি জমিয়েছে!আইন কতখানি নিম্নমানের হলে এরকম ঘটনা ঘটে?
একজন সাধারণ নাগরিক হিসেবে সকলের ই অধিকার জানের নিরাপত্তা!কতটুকু পাচ্ছি আমরা?
ওই নরপশুদের প্রকাশ্য ফাসি দেয়া উচিত।সাজা টা একটু কম হয়ে যায় নাহ?যে পশুগুলো একটা শিশুকে প্রকাশ্য এত মার দিয়েছে যে ছেলেটি আর পৃথিবী তেই নেই!পানি চেয়েছিল ছেলেটি দিল নাহ,ওই বেজন্মা কুকুর গুলা।ওদের কে কেন এত সোজা মৃত্যু দেয়া হবে?মানবতা-Humanity কোথায় গিয়ে ঠেকেছে?ওর অপরাধ কি এত বেশি ছিল যে মৃত্যু এর পুরষ্কার।ওর ভুল ছিল ও গরীব,ওর ভুল ছিল ও বাংলাদেশী।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




