somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বিমানের সেবা ভাল

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বিমানের নাম শুনতেই প্রথমেই মুখে একটা তেতো স্বাদ হয়। বাংলাদেশ বিমান হল দুর্নীতিতে আক্রান্ত, দেনায় জর্জরিত, যখন তখন দেউলিয়া হয় এমন ধুঁকতে থাকা একটি পিছিয়ে পড়া প্রতিষ্ঠান যার সব কাজ বিলম্বিত। আর এর ভেতরে কিলবিল করছে শত শত পোকা, যারা দায়িত্বে কর্মচারী-কর্মকর্তা হয়েও ভয়ংকর ঘুণের মত, প্রতিষ্ঠানটিকে নিষ্ঠুরভাবে কুড়ে কুড়ে খাচ্ছে।

তা স্বত্বেও এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বয়স্ক, সপ্রতিভ এবং সবচাইতে ধৈর্যশীল কেবিন ক্রু বা এয়ার হোস্টেস’রা হচ্ছে বাংলাদেশ বিমানের। সাজপোশাক, বয়সে যা’ই হোক, আমি তাদের ধৈর্যে মুগ্ধ এবং অভিভূত।
স্বাভাবিকভাবেই, বাংলাদেশ বিমান সরকারী সার্ভিস; তাই তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব আছে, থাকাটা স্বাভাবিক যদিও দোষের কিছু। কিন্তু তবু আমি মনে করি তাদের নিয়ে যত সমালোচনা, নিন্দা আমরা শুনতে পাই, তার পুরোটার দাবীদার তারা নন।
তাদের নিয়ে থাকা সমালোচনা গুলো বিবেচনায় আনার আগে ভেবে দেখা দরকার তাদের কাজ কতটা কঠিন!
তাদের কাজ হচ্ছে অদ্ভুত আচরণের কিম্ভূত বাঙালিদের, সেবার পাশাপাশি নিয়ন্ত্রণ করা। সহজ কাজ নয়।
একবার মনে পড়ে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি বাংলাদেশ বিমানে। ভাগ্যক্রমে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট পড়ে গেছে। যাদুঘরে রাখার সময় হয়ে গেছে যে ডিসি-টেন গুলোর, তাদের একটা নয়। একেবারে লিজ নেওয়া আধুনিক (অত্যাধুনিক নয়) এয়ার বাস!
এইবারের মত বেঁচে যাওয়া আমার খুশি দেখে কে?
তো, খুশি খুশি দাঁত গুলোকে কোনরকমে মুখের ভেতর ঠোট চেপে বন্দি করে রেখে, জাহাজে উঠার লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু কি ব্যাপার? পাঁচ মিনিট যায়, পনের মিনিট যায়, কিন্তু লাইন তো আর এগোয় না! বেশ কিছুটা সময় পার করে যখন বিমানের ১৪ গুষ্টি শেষ করে, ভবিষ্যতের গুষ্টির উদ্ধারের জন্য মুখ খুলব (মনের মুখ), ঠিক এইসময় দেখলাম লাইনটা চলতে শুরু করেছে।
আমার খুশি খুশি দাঁত গুলো ঠোটের অসতর্কতায় এইবার বেড়িয়েই পড়ল।

কিন্তু বেশিক্ষণের জন্য নয়। প্লেনে উঠে দেখি হুলস্থূল কাণ্ড! মধ্য বয়স্ক না-অতি-সুন্দর চেহারার কেবিন ক্রু'রা সমানে “হাজি সাহেব”, “হাজি সাহেবা” বলে চেঁচাচ্ছেন। আর শুভ্র পোশাকের মূলত প্রৌঢ় হজ্ব যাত্রীরা যে যেখানে বসে আছেন সেখান থেকে কেবিন ক্রুদের কাকুতিমিনতি নির্বিকার চিত্তে উপভোগ করছেন!

ঘটনা হল, বোর্ডিংপাস’এ নির্দিষ্ট সিট নম্বর থাকলেও, হাজার কাকুতিমিনতি করেও হাজি সাহেবদের তাদের জন্য নির্দিষ্ট সিটে বসানো যাচ্ছে না। এই কারণেই আসলে দেড়ি হচ্ছিল বোর্ডিং করাতে।

বিরক্তি হীন কিন্তু করুণ কণ্ঠে রীতিমত করজোড়ে কেবিন ক্রুরা হাজি সাহেবদের অনুরোধ কর চলেছেন তাদের জন্য নির্দিষ্ট করা সিটে গিয়ে বসতে। কিন্তু কে শুনে কার কথা?

আমি আমার সিটের সামনে গিয়ে দাঁড়াতে সেই সিটে বসে থাকা প্রবীণ হজ্জ-যাত্রী আমাকে বললেন, “আগে আইতে পার নাই?”

তাই শুনে শূন্য চোখে আমি ঘুরে তাকালাম কাছেই দাঁড়িয়ে থাকা একজন এয়ারহোস্টেসের দিকে। দেখি তার মুখ আমার চেয়েও করুণ। কাঁচুমাচু হওয়ার ভান করে বললেন, "স্যার যেখানে খালি পান বসে পড়ুন। ওনারা বুঝতে চাচ্ছেন না।"

তা আমি আর উচ্চবাচ্য না করে জানালার পাশের বিকেলের সোনালী রোদ এসে উজ্জ্বল, চমৎকার সিট'টা আর নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানো দেখার মায়া ত্যাগ করে ভেতরের দিকের একটা আঁটসাঁট সিটে গিয়ে বসলাম। আমার দুইপাশে এখন সাদা মেঘের বদলে সাদা হাজি সাহেবেরা।

তো এই পর্যায়ে শুরু হল কেবিন ক্রুদের সত্যিকারের পরীক্ষা। আমি বিস্ময় ভরা মুগ্ধ চোখে দেখলাম কি পরিশ্রমটা করেই না তারা হাজি সাহেবদের সেবা করে চললেন!

তারা হাজি সাহেবদের অনেকের সিট-বেল্ট বেঁধে দিলেন।
যখন তখন পানি চাইছেন তো, পানি দিয়ে গেলেন।
তাদের ভারী আর আকার-বিহীন বোচকাগুলো উপরে বক্সে তুলে দিলেন।
বোঁচকা খুলে যেন ভোমরার পেটের ভেতরে লুকিয়ে রাখা জীবন-সম পানের ডিব্বাটা খুঁজে এনে হাজি সাহেবের হাতে দিলেন।
টেক-অফের সময় এক হাজি সাহেবের বেল্ট খুলে দাঁড়িয়ে মালপত্র রাখার বক্স খুলে কি যেন খোজার কথা মনে পড়েছে। “হাজি সাহেব”, “হাজি সাহেব” বসে পড়ুন, বসে পড়ুন বলে চিৎকার করেও লাভ না হলে, দৌড়ে এসে হাজি সাহেবকে সিটে বসিয়ে, বেল্ট দিয়ে বেঁধে পুনরায় সিটে ফিরে গেলেন!

এবং এই সমস্ত কাজ তারা করলেন হাসি মুখে, বিরক্তিহীন, ক্লান্তিহীন। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ৪৫ মিনিটের পথ। আর এই কেবিন ক্রুরা না জানে কতক্ষণ ধরে সার্ভিস দিয়ে থাকেন হাজি সাহেবদের, অবিরত, হজ্জ চলাকালীন সময়ে প্রতিটি ফ্লাইটে!

আর তাদের নিয়ে সমালোচনা? আল্লায় সহ্য করব না। আল্লায় সহ্য করব না। :)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×