somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়ায় মিলিয়ে গেছে হাওয়াই মিঠাই, হারিয়ে গেছে শিশু খরিদ্দাররাও

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্ত সুন্দর প্রতিবেশ, আন্তরিক, স্নিগ্ধ চোখের প্রতিবেশীরা হারিয়ে গেছে ব্যস্ত গাড়িঘোড়া আর এলোমেলো ভাবে গড়ে উঠা দালানকোঠা দ্বারা অধিগৃহীত শহর গুলো থেকে। উধাও হয়ে গেছে বাচ্চাদের সমাগমে হাসিখুশি প্রতিবেশের উপর নির্ভর করে থাকা বিভিন্ন জীবন ও জীবিকাও। শিশুদের কাছে খাবার সামগ্রী বিক্রি করতে আসা সেই ফেরিওয়ালাদের এখন আর তেমন একটা দেখা যায় না। চোখে পড়ে না তাঁদের হাতে বানানো হরেক রকমের অদ্ভুত সব খাবার সামগ্রী যা কিনা তারা ফেরি করে ফিরত রাস্তায় রাস্তায়। ক্ষুদে খরিদ্দারদের স্বাধীন আনাগোনার অভাবে সেই ফেরিওয়ালারা হয়ত আজ পেশা বদলে ভিন্ন কোনও উপায়ে জীবিকা নির্বাহ করছে, অথবা তাদের মৃত্যুর পর উত্তরসূরিরা আর অনুসরণ করেনি তাঁদের পেশা।

কি সব অদ্ভুত মজার খাবারই না তাঁরা তৈরি করতে পারতেন! বোধ করি এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল “কটকটি”। টাকার বিনিময়ে কেনা গেলেও ফেরিওয়ালারা মূলত পুরনো কাগজপত্র, ছেড়া স্যান্ডেল, জুতা, নষ্ট সরঞ্জামাদির বিনিময়ে কোনরকম মাপজোক ছাড়াই বাচ্চাদের কাছে এই খাবারটি বিক্রি করত। না হত কাগজপত্রের ওজন, না হত খাবারের কোনও পরিমাপ! অবশ্য তা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের কোনও মাথা ব্যথা ছিল না। কটকটি দেখতে অনেকটা ছাতার ডাঁটের মত। সরু এবং লম্বা। আবার এর মধ্যে আরেকটি ধরন ছিল যেটা একটা অবিন্যস্ত ক্যারামেলের কেকের মত ছিল দেখতে। কিন্তু মৌমাছির চাকের মত ফুটো ফুটো। ফেরিওয়ালারা সেটা নিয়ে আসত একটা টিনের বাক্সে করে। চাইলে, বাক্স খুলে কোনা ভেঙে হাতে দিত টুকরো করে, একটা কাগজে। কটকটি খেতে কেমন ছিল বা আদৌ স্বাস্থ্যকর ছিল কিনা সেটা বর্ণনা করা আমাদের, সেইসময়ের শিশুদের, পক্ষে অত্যন্ত কঠিন একটা কাজ; কিন্তু এটা বলা সম্ভব যে সেটা খেতে ছিল এক কথায় অসাধারণ! একই ভাবে ফেরি করে আরও বিক্রি হত একপ্রকারের ঘরে বানানো শন-পাপড়ি। আজকাল বাজারে প্যাকেট-জাত অবস্থায় যেসব শন-পাপড়ি পাওয়া যায়, তেমন ছিল না সেটা মোটেও। অপেক্ষাকৃত কম মিষ্টি কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল! হাতে দেওয়ার আগে ফেরিওয়ালা চাচা যখন কাগজের ঠোঙাটা খুলত, শন পাপড়ির গুড়ো ওটার ভেতর ধোঁয়ার মত ভেসে বেড়াতো। কি অপূর্ব সুন্দরই না লাগত সেটা দেখতে!

আরেক প্রকারের মিষ্টি জাতীয় খাবার ফেরিওয়ালারা বিক্রি করত যেটা কিনা তারা একটা তৈলাক্ত লাঠির আগায় মণ্ড আকারে লাগিয়ে, কাপড়ে ঢেকে ফেরি করত। খাবারটি লাল-সাদা চুইংগামের মত ছিল দেখতে কিন্তু মুখে চুইংগামের মত দীর্ঘস্থায়ী হত না। গলে যেত দ্রুত। ক্ষণস্থায়ী হওয়ার কারণেই হয়তো এর স্বাদের আবেদনটি অনেক বেশি জোরালো ছিল। তবে এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটি হল, এটা বিক্রি হত কে কিরূপে খাবারটি চাচ্ছে তার উপর ভিত্তি করে। যেমন এটা পাওয়া যেত ফুল, আংটি, ঘড়ি, ছাতা, পাখি, বাঁশি ছাড়াও বিভিন্ন বস্তুর আকারে। এবং এভাবেই এর দাম নির্ধারিত হত। যেমন ফুল হলে দাম কম, পাখি হলে দাম বেশি, এইভাবে। ফুল চাই না পাখি চাই, মুখ ফুটে বললেই ফেরিওয়ালা চাচা চোখের পলকে লাঠি থেকে ছাড়িয়ে নিয়ে এক তাল মিষ্টিকে অদ্ভুত দক্ষতায় ফুল, পাখি ইত্যাদি বানিয়ে ফেলতে পারতেন। বাচ্চাদের কবজিতে ঘড়ি, আঙ্গুলে আংটি তৈরি করে পড়িয়ে দিতেন। ঐভাবে হাতে পড়ে থাকা অবস্থাতেই বাচ্চারা আঠালো মিষ্টি দিয়ে তৈরি ঘড়ি কিংবা আংটি চেটেপুটে খেয়ে ফেলত। কোনও কোনও ফেরিওয়ালা হাতে বানানো এক প্রকারের মিষ্টি পাঁপড় বায়ুনিরোধক বাক্সে ভরে বিক্রি করত বাচ্চাদের কাছে। পাঁপড় বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি, ওটার ধরন ঠিক তেমন ছিল না। কমলা রঙের চ্যাপ্টা রুটির মত ছিল সেটা দেখতে। খেতে মচমচে নয়, আবার ওদানোও নয়। এ দুটোর ঠিক মাঝামাঝি একটা অবস্থা! হয়ত অবস্থানটির নামকরণ করতে বলা হলে আমি বলব “অসাধারণ” একটা অবস্থা! এই পাঁপড়ও বিক্রি হত পুরনো হাবিজাবি জিনিসপত্রের বিনিময়ে। তবে টাকা দিয়েও কেনা যেত। ওভেনের মত দেখতে টিনের একটা বাক্সে ভরে হালকা গোলাপি রঙের এক প্রকার মিষ্টি বিক্রি করত ফেরিওয়ালারা; যেটাকে বলে কিনা হাওয়াই মিঠাই। বাংলাদেশে এই খাবারটি চিনে না এমন কেউ আছে কি? মুখে দিলে হাওয়া হয়ে না গেলেও গলে এত বড় মিষ্টিটা এতটুকু হয়ে যেত! আইসক্রিম ওয়ালারা ঠেলায় করে বিশালাকারের মাটির পাতিলের মত দেখতে বরফে পূর্ণ একটা ড্রাম ভরে অপূর্ব স্বাদের একপ্রকারের আইসক্রিম বিক্রি করত যেটা রাবারের ছাঁচের ভেতর ঢোকানো অবস্থায় থাকত। কেনার সময় ছাঁচ খুলে বরফের পিণ্ডটার ভেতরে একটা কঞ্চি ঢুকিয়ে হাতে ধরিয়ে দেওয়া হত বাচ্চাদের। ওটাই আইসক্রিম! এটা অবশ্য পহেলা বৈশাখের দিন এখনো কিছু কিছু মেলায় চোখে পড়ে। তবে সেটাকে ঘিরে থাকা খরিদ্দারদের আকার বড় হয়ে গেছে।

আজকাল, বাচ্চাদের ব্যস্ত মা-বাবারা বাইরের অসুস্থ রকম ব্যস্ত পরিবেশে শিশুদের একা ছাড়ার সাহসই পান না। স্কুলকেও অনুমতি দেন না। কে দেবে নিরাপত্তা? ফলে বাইরে একা স্বাধীন ঘুরে বেড়ানো হয় না বাচ্চাদের। তাই খুব স্বাভাবিকভাবেই পথেঘাটে বাচ্চাদের আনাগোনার অভাবে তাদের ঘিরে গড়ে উঠা চমৎকার একটা প্রতিবেশ যেন হাওয়ায় মিলিয়ে গেছে! হাওয়ায় মিলিয়ে গেছে হাওয়াই মিঠাই, কটকটি, টিনের বাক্সের শন-পাপড়ি, পাঁপড়; হারিয়ে গেছে ফেরিওয়ালারাও। অবশ্য ফেরিওয়ালাদের অনেকে না হারিয়ে গিয়ে শিশুদের পরিবর্তে খরিদ্দার হিসেবে বেছে নিয়েছে বড়দেরকে। আজও আইসক্রিম, এটা ওটা ফেরি করে বিক্রি হয়। কিন্তু ছোটদের চেয়ে কয়েকগুণ বেশি খায় বড়রা। তাই সব হারিয়ে গেছে আসলে শিশুদেরই। কিন্তু তারাতো শিশু! নিজেদের অধিকারের কথা জানা নেই তাদের। তাই তাদের এখনকার যে জীবন তার চেয়ে যে অনেক বেশি সুখী, সুন্দর, স্বাধীন একটি জীবন তাদের প্রাপ্য ছিল সেটা তারা সেই জীবন হারিয়ে ফেলার আগে টের পায় না।

http://www.notun-din.com/?p=6359

Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×