somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একী?

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাটল ট্রেনের পরিবর্তে সেদিন আমরা তিন বন্ধু মিলে তরীতে চেপে ভার্সিটি যাচ্ছিলাম। নৌকা নয়, ‘তরী’ শহর থেকে ভার্সিটি রুটে চলাচল করা একটি বাস সার্ভিসের নাম। দিনটি ছিল অত্যন্ত উষ্ণ এবং কড়া রোদে উজ্জ্বল। যতদূর মনে পড়ে সকালের অফিস ও ভার্সিটি-গামী যাত্রীতে কানায় কানায় ভরা তরীটির পেছন দিকের সিটে বসে আমরা তিনজন বন্ধু তুমুল হাসি-ঠাট্টায় মশগুল ছিলাম। সেদিন রাস্তায় জ্যাম ছিল না তেমন। তাই নৌকার মতই এপাশ ওপাশ দুলতে দুলতে ঝরঝরা তরী-গাড়িটি বেশ ভালই এগোচ্ছিল।
কিন্তু হাটহাজারি রোডে শহর-বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি একটা স্থানে এসে হঠাৎ করেই উটকো একটি জ্যামে পড়ল গাড়িটি। রাস্তার মাঝখানে মানুষজনের এলোমেলো চলাফেরা, অস্থির ভিড় দেখে বোঝা যাচ্ছিল জ্যামটি ঠিক স্বাভাবিক নয়। অস্বাভাবিক কিছু একটা ঘটেছে সামনে। তির-তির করে জ্যাম ঠেলে আরও খানিকটা এগোতে আমি হঠাৎ জানালা দিয়ে দেখতে পেলাম আঁটসাঁট সাদা শার্ট পরিহিত মোটাসোটা এক ভদ্রলোক খালি পায়ে রাস্তার মাঝখান বরাবর হাঁপাতে হাঁপাতে এদিকে হেঁটে আসছেন আর তার পেছনে উৎসুক মুখের ছোট একটা দল। স্থূলকায় ভদ্রলোক এলোমেলো পা ফেলে ঠিক যেদিক যেদিক যাচ্ছিলেন, তার পেছনে আঠার মত লেগে থাকা ছোট দলটিও মন্ত্রমুগ্ধের মত ঠিক সেদিক সেদিক তাকে অনুসরণ করছিল! নিরুপায় ভদ্রলোকটিকে খুব পরিচিত মনে হচ্ছিল আমার। তাকে ‘কোথায় যেন দেখেছি’, ‘কোথায় যেন দেখেছি’, এই ভাবনা শুরু হয়ে অগ্রগতি পাওয়ার আগেই এক বন্ধু চিৎকার করে বলে উঠল “আররে এতো দেখি স্যার”! হায় হতোস্মি! যে শিক্ষকের ক্লাস করতে ভার্সিটি যাচ্ছি, তাকেই আমি চিনতে পারিনি! অবশ্য এ নিয়ে নিজেকে বেশিক্ষণ দুষবার সময় ছিল না। নিশ্চয়ই কোনও দুর্ঘটনা! আমরা তিনজন আর কিছু চিন্তা না করে তরী থেকে নেমে (এর মধ্যেও অর্ধেক রাস্তার ভাড়া মিটিয়ে দিতে হেল্পার আমাদের ভুলতে দিল না) ভিড়ের কাছ থেকে আমাদের বিপদগ্রস্ত অসহায় শিক্ষকের অধিকার দ্রুত বুঝে নিলাম। বিপদগ্রস্ত শিক্ষক রাস্তার মাঝখানে অপরিচিত মানুষের ভিড়ে ছাত্রদের পেয়ে যেন অকূল পাথারে দিক হারিয়ে ফেলা নাবিকের মত উদ্ধারকারী জাহাজের দেখা পেলেন। অবশ্য তিনিও আমাদের চিনতে পেরেছিলেন বলে মনে হল না কারণ শতাধিক ছাত্রছাত্রীতে ভরে থাকা ক্লাসে আমরা ছিলাম ব্যাকবেঞ্চার! যাহোক, তাড়াতাড়ি করে তাকে রাস্তার পাশের একটা দোকানের সামনে পেতে রাখা বেঞ্চে নিয়ে বসালাম। তার হাতে পায়ে এদিক ওদিক ছিলে-টিলে গিয়েছিল। দুর্ঘটনায় ঘাবড়ে গিয়ে, পৌষ মাসের কনকনে শীতের সকালে পুকুরের বরফ-শীতল পানিতে স্নান-রত মানুষের মত থর থর করে কাঁপছিলেন তিনি। দোকান থেকে এক বোতল পানি কিনে আমরা তাড়াতাড়ি স্যারের সেবায় ব্যস্ত হয়ে পড়লাম। যত্ন করে সাবধানে তার হাত-পায়ের আহত স্থানগুলো ধুয়ে দিলাম। এর মধ্যেই হড়বড় করে দুর্ঘটনার কথা বর্ণনা করছিলেন তিনি। তিনি নাকি একটি সিএনজি ট্যাক্সিতে করে ভার্সিটির দিকে (আমাদের ক্লাস নিতে) চলছিলেন। ট্যাক্সির গতি যে খুব বেশি ছিল তা নয় বরং অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট-কার তার ট্যাক্সিটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে রাস্তার পাশের একটা গাছের সাথে ধাক্কা খায়। উত্তেজিত হয়ে ঐ অবস্থাতেই তিনি আবার মুখ দিয়ে আওয়াজ করে দেখালেন সিএনজির সিলিন্ডারটি ফেটে ‘সিইইই’ করে কিভাবে গ্যাস বের হয়ে আসছিল। চালকের অবস্থা নাকি আশঙ্কাজনক ছিল। সেই ঘাতক গাড়িটিই নাকি গুরুতর আহত ট্যাক্সি চালকটিকে দ্রুত হাঁসপাতালে নিয়ে গেছে। কিন্তু তার অবস্থা গুরুতর ছিল না বলে তাকে আর তারা নিয়ে যায়নি! যাহোক, আমরা তাকে শান্ত করে, প্রাথমিকভাবে সেবা-শুশ্রূষা দিয়ে আরেকটি সিএনজি-ট্যাক্সি ডেকে তাকে আমাদের মাঝখানে বসিয়ে ছুটে চললাম ভার্সিটির হাসপাতালের দিকে। হাঁসপাতালে পৌঁছে তাকে নার্সদের হাতে সোপর্দ করে আমরা তিনজন যখন চলে যাচ্ছিলাম, তিনি আবার তখন আমাদের ডেকে নিয়ে আমাদের নাম জানতে চাইলেন। আমরা একে একে আমাদের নাম গুলো বললাম তাকে।

স্বাভাবিকভাবেই এরপর কয়েকদিন তিনি আর ক্লাসে এলেন না। কিন্তু আমরা অধীর আগ্রহে স্যারের আশু আরোগ্য লাভের জন্য অপেক্ষা করছিলাম। আমরা বন্ধুবান্ধবরা হাসাহাসি করে হলেও বলাবলি করছিলাম যে স্যার পুরোপুরি সেরে ফিরে এসে নিশ্চয়ই ক্লাসে আমাদের খোঁজ করবেন এবং খোঁজ করতেই আমরা, সেদিনের সেই তিন অপ্রত্যাশিত উদ্ধারকারীরা, নিজ নিজ আসন আলো করে গর্বিত বদনে দাঁড়ালে তিনি আমাদের ধন্যবাদ জানাবেন। আর আমরা ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের (বিশেষ করে ছাত্রীদের) সপ্রশংস দৃষ্টিগুলোকে উপভোগ করতে করতে মুখে সাধু-সুলভ একটা মৃদু হাসি ফুটিয়ে বিনয়ের সাথে সেই ধন্যবাদ গ্রহণ করব। তো, এক সপ্তাহ পার হতেই সম্পূর্ণ সেরে উঠে তিনি আমাদের মাঝে ফিরে এলেন। অন্য সব শিক্ষকদের ক্লাস নিয়মিত ফাঁকি দেওয়া আমাদের প্রতিদিনের কাজ হলেও সেদিন ক্লাসে আমরা সকলেই উপস্থিত। কিন্তু একী! ক্লাসে ঢুকে স্যার অন্যান্য আর দশটা দিনের মত সরাসরি পড়াশুনায় চলে গেলেন। সেদিনের ঘটনার বর্ণনা তো বহু দূরের কথা, একবারের জন্য তার নাতিদীর্ঘ অনুপস্থিতির কারণটা পর্যন্ত ব্যাখ্যা করলেন না! এভাবে এক দিন গেল, দু দিন গেল, সপ্তাহ কেটে গেল, মাস উড়ে গেল, বছর পেরিয়ে গেল, আমাদের বিশ্ববিদ্যালয়-জীবনই শেষ হয়ে গেল; কিন্তু হায়, তিনি কোনোদিন ক্লাসে একটিবারের জন্যও সেই দিনের কথা উত্থাপন করেননি! স্মরণ করা তো দূরের কথা, আমাদের যে চিনতে পেরেছেন এমন চেহারাও কোনোদিন তিনি করেননি ক্লাসে কিংবা অন্য কোনও স্থানে! ভাবি, হয়ত আমাদেরই উচিৎ ছিল ক্লাসে সবাইকে চমকে দিয়ে একদিন লাফ দিয়ে দাঁড়িয়ে পড়া এবং তারপর তার লেকচার থামিয়ে দিয়ে বলতে শুরু করা, “স্যার আপনার মনে পড়ে, সেই যে সেদিন আপনি এক্সিডেন্ট করেছিলেন; দুর্ঘটনাস্থল থেকে তিনটি লোক আপনাকে হাঁসপাতালে পৌঁছে দিয়েছিল? স্যার, আমরাই সেই লোক (গুলো)”।

http://www.notun-din.com/?p=9041
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×