তুমি কি আর আগুন হবে?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি কি আর
আগুন হবে? আগের মত?
প্রবল তেজে - পুড়িয়ে দেবে
জ্বালিয়ে দেবে স্মৃতির ক্ষত।
আমার হাতের আঙুল ছুঁয়ে
বলবে কি আর - "স্বপ্ন দেখো"?
স্বপ্ন দেখো ব্যস্ত রাতের,
আগুন দিনের - ফর্সা প্রাতের।
ঠোঁটের ছোঁয়ায় আগুন জ্বেলে
হাসবে কি আর আগের মত?
তোমার মত - ভর দুপুরে
গভীর রাতে, সুর নুপুরে।
তুমি কি আর আগুন হবে?
রক্তে ওঠা পাগলা নাচন - বন্য ছোঁয়ায়
হলুদ চাদর - সর্ষে জমিন
সবুজ স্রোতের - ধূসর ধোঁয়ায়।
তুমি কি আর
আগুন হবে? আগের মত?
না হয় একটা চুমুই দেব - আস্ত একটা
তোমার মত।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন