ছ্যাকা
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেম করেছিলাম দুজনেই
কিন্তু,ছ্যাকা খেয়েছি একা
গতকাল রাতে ফোনে বলেছে
দেবেনা আর দেখা।
আমার প্রেম নাকি খুবই সস্তা
তারটা ব্যাপক দামী
নতুন একটা খুজে পেয়েছে
তাকেই বানাবে স্বামী।
মাসের শেষে টিউশনির টাকায়
চাইনিজ খাওয়াতে হত
সপ্তাহ শেষে চিকেন কাবাব
ওয়েস্টার্ণ গ্রিলে খেত।
কল করতাম শুধুই আমি
দিতে হত ম্যাসেজ
শুক্রবারে লিখে দিতাম
অ্যাসাইনমেন্টের প্যাসেজ ।
রোজ সকালে ক্লাসের আগে
দিতাম ফ্লেক্সিলোড
ফেসবুকেতে নতুন করে তাই
লিখল প্রেমের কোড।
বান্ধবীদের খাওয়াতে তুমি
দিতাম আমি বিল
হলে ফিরে দেখতাম আমি
পকেট আমার নীল।
কোন ছেলে কল দিলে
বন্ধু হত তোমার
দেখাও করতে চুপি চুপি
মানা ছিল না আমার।
অন্য কোন মেয়ের সাথে
দিতেনা বলতে কথা
কাউকেই তখন পারিনি বোঝাতে
আমার মনের ব্যাথা।
জন্মদিনের আগের রাতে
দিতে গিফটের লিস্ট
ভাইবোন তোমার সবাইকে
খাওয়াতে হবে ফিস্ট।
ঈদের আগে আমার টাকায়
কিনতে তুমি ড্রেস
না চাইলেও দিতাম তা
প্রেম রাখতে ফ্রেস।
আজ আমি বেকার মানুষ
পকেটটাও ফাকা
মন ভরেছে,শান্তিতে আছি
খেয়ে প্রেমের ছ্যাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন