somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্তনাদ

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুলি, ফুলিরে মা তোকে খুব দেখতে ইচ্ছে করছে। তোর ছোট হাত খানি একটু ধরতে ইচ্ছে করছে। আমি আর পারছিনা, আমার চারপাশে ধংসস্তূপ, ধুলো বালি আর মরা মানুষের গন্ধ। কবরের অন্ধকারের মধ্যে এখনো শুনতে পাচ্ছি দুই একটা হাহাকার, ক্ষীন চিৎকার আর বেঁচে থাকার আকুলতা। ৩ দিন না খেয়ে আছিরে মা।

জানি মা, তোরা আমার জন্য এখনো পথ চেয়ে আছিস, আমাকে পাবার আশায়। মারে আমিও আশায় ছিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন। নারে মা, আমি বাঁচবো না, আমার চতুর্দিকে মৃত্যুর বিভীষিকা আর আর্তনাদ – বেঁচে থাকার আকুলতা। অনেক কেঁদেছি, অনেক আল্লাহকে বলেছি, কিন্তু জানি আমি বাঁচব না। অনেকেই মরে পড়ে আছে, আমি ও মরে যাচ্ছি। তোকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে।

আমরা কাজে যেতে চাইনি, বারবার পিএম স্যার ফোন দিচ্ছিলেন, সুপারভাইজর স্যার বলেছেন না গেলে এ মাসের বেতন দেবেন না। গত দু মাসের বেতন পাইনি, এ মাসের টা না পেলে বাড়ি ওয়ালা বাড়ি থেকে বের করে দেবে। পাড়ার হাসেম মুদিকে অনেক বুঝিয়ে রেখেছি, বলেছি আর ত কয়টা দিন, বেতন টা পেয়ে সব হিসাব মিটিয়ে দেব। সকালে একমুঠো পান্তা খেয়ে বের হলাম, আমিনারে বলে এলাম রাতে কিছু টাকার ব্যবস্থা করে চাল আনব।

আমার দম বন্ধ হয়ে আসছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, ক্ষুধার কথা ভুলে গেছি – এখন শুধু তোরে আর আমিনারে মনে পড়ছে। মারে বৈশাখে তোরে একটি লাল জামা কিনে দিতে পারিনি ওরা বেতন দেয়নি বলে। তোরে আর আমিনারে নিয়া ভেবেছিলাম গোকুলনগরের মেলায় যামু, ঐখান থেকে নবীনগরের স্মৃতিসৌধে। মেলা থেকে তোরে একটা গোলাপী পুতুল কিনে দিতাম আর আমিনার জন্য রেশমি চুড়ি। কিন্তু শুধু পয়সার অভাবে কিছুই করতে পারিনিরে মা, তোরা আমারে মাফ কইরা দিস।

আমরা পিএম স্যারকে বললাম, স্যার বিল্ডিং ডা ত ফাইটা গ্যাছে, যদি ভাইঙ্গা পরে? স্যার বললেন, তুর ব্যাটা হুদাই ডরাস ক্যান ! রানা ভাই ত কইছে এইডা কিছুনা। তার পর ও সাহস পাচ্ছিলাম না, সহিদুর, আজিজুর আর মফিজুরের সাথে আলাপ করলাম, কইলাম না আজকে কামে যামু না। ফাটা বিল্ডিঙয়ে মারাত্নক রিস্ক। কিন্তু আতিকুর আইসা কইল, না যাইয়া যাইবা কই? হগলেরে লাঠি দেখাইয়া ঢুকাইতেছে। অনেক ভাইবা চিন্তা কোন কূল পাইলামনারে মা, আমি ও সবার সাথে আল্লাহর নাম নিয়া ঢুইকা পরলাম।

কাজ শুরু করেছিলাম, কিন্তু বেশিক্ষন না। কিছু বুঝে উঠার আগেই টের পাইলাম আমার মাথা চক্কর মাইরা উঠছে, সব কিছু নিচের দিকে নেমে যাচ্ছে। হুঁশ ছিলোনা অনেকক্ষণ, নিজেকে এইখানে দুইটা পিলারের চিপায় পাই। কতক্ষণ ধরে পড়ে আছি জানিনা, আলো নাই, বাতাস নাই চারদিকে পড়ে আছে মরা আধমরা মেয়ে আর পুরুষ। ছুঁইয়ে ছুঁইয়ে রক্ত পড়ছে হাত বেয়ে, পা বেয়ে মুখ বেয়ে। রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, দূর্গন্ধে নাড়ি ভূঁড়ি বের হতে চায়। আমি কি আর বাঁচব না রে মা! ওরা আমাকে মেরে ফেলল রে মা।

আমার চারপাশে কিছুই টের পাচ্ছিনারে মা। আমিনা, তুই আমারে মাফ কইরা দিস। তোর জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। আমার অবুঝ মাইয়্যাটারে তুই ফালাইয়া যাইস না, তুই এই মাইয়্যাটারে দেখে রাখিস। তুই হয়ত আমার লাশ পাবিনা, আমার শরীর অন্য লাশের সাথে একাকার হয়ে যাবে, চেহারা দেখে চেনা যাবেনা। আমি হারিয়ে যাচ্ছি আমিনা, আমি মরে যাচ্ছি.........
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×