somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপুমনি ঘুমিয়ে আছে, খাজনা দিব কিসে ....

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়]মন্নান মিয়ার দিনকাল[/গাঢ়]
গত পাচঁ বছরে মন্নান মিয়ার ভালোই উন্নতি হয়েছিল। যদিও পাঁচ পেরিয়ে যাওয়া জিডিপির প্রবৃদ্ধির হারে মন্নান মিয়ার অবদান নেই কিছুই,তবুও সেটা উন্নতিই বটে। মন্নান মিয়া খাম্বা বিক্রী করেন নি,টিভি চ্যানেল কিনেননি, টেন্ডার ভাগজোকের জটিল হিসাবও তিনি আত্মস্থ করেন নি। তিনি করেছিলেন একটি টঙ ঘরের চায়ের দোকান। মহাখালির ফ্লাইওভারের কাছে,রেল লাইনের ধারে তিনি এসে যে বস্তিতে ডেরা বেধেছিলেন, তার পাশেই একটি টঙ ঘর ভাড়া নিয়ে মন্নান মিয়া বেচতেন চা,পান সিগারেট।

সুনামগঞ্জের ফুলপুর নামের যে গ্রাম থেকে তিনি এসেছিলেন সেখানে ভাতের বড়ো কষ্ট ছিল রে ভাই। এক ফসলি ধান ওঠে বৈশাখ মাসে। দিনমজুরি করে যে ধান ভাগে পড়ে তাতে একমাস কুলানোটাই মুসিবত। বাকি মাসগুলোয় মাছ টাছ ধরে যে জান বাচাঁবেন তারও আর কোন উপায় নেই। সবগুলো জলমহালই আজকাল ইজারাদারদের দখলে।

এদেশের শত শত ভূমিহীনদের মতো মন্নান মিয়াও তাই একদিন বউ আর দুই ছেলেকে নিয়ে ঢাকায় চলে এলেন পাঁচ বছর আগে।

তিলোত্তমা মমতাময়ী ঢাকা তাকে বিমুখ করেনি। এখানে এসে তিনি দুবেলা দুমুঠো খেয়ে বেচেঁ আছেন।বৌ ও পিঠা বিক্রী করে বেশ রোজগার করে। ছেলে দুটি এন.জি.ওর স্কুলে যায়।কে জানে হয়তো এই ছেলে দুটিই একদিন লেখাপড়া করে বড়ো অফিসার হয়ে যাবে। মন্নান মিয়ার বুকের ভেতর সুখ রিমঝিম করে...।

সারাদিন দোকানে বসে থাকতেও খুব মজা। নানান কিসিমের মানুষ আসে ,চা সিগারেট খায় আর আড্ডা মারে। তাদের কাছ থেকে না না খবর পাওয়া যায়। দেশে যে একটা নতুন সরকার এসেছে তা নিয়ে সবাই খুব উল্লসিত। কতো ভালোই যে করছে এই সরকার.....। মান্নান মিয়া তাদের জন্য মনে মনে খাসদিলে দোয়া করেন.....



[গাঢ়]স্টপ প্রেস :অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে[/গাঢ়]
আজ সকালে মন্নান মিয়ার দোয়াপ্রাপ্ত বলীয়ান সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কর্মসূচীতে খোদ মন্নান মিয়ার দোকান আর বস্তিঘরটি উচ্ছেদ করে দিয়েছে।হা:হা:হা:।


[গাঢ়]দরজার ওপাশে আরো যারা মন্নান মিয়া [/গাঢ়]

দরজার ওপারেই পশ্চিমবঙ্গ।
মমতা ব্যানার্জি নামের এক নেত্রী।
সিঙ্গুরে কৃষিজমি দখলের প্রতিবাদে অনশন করেন।সকাল এগারোটা থেকে বিকাল 5টা পর্যন্ত অরেঞ্জ জুস খাওয়া অনশন নয় । তিনি টানা তিন সপ্তাহ একটা রাস্তার ধারে চুপচাপ শুয়ে থাকেন। ভাত ছাড়া,রুটি ছাড়া এমনকি ঔষধ আর স্যালাইন ছা্ড়া।তার শরীরের রক্তচাপ কমতে থাকে,কিডনি দূর্বল হয়,হৃদ কম্পন ধীর হয়ে পড়ে....তিনি মারা যাওয়ার জন্য প্রস্তুত হন...।

অবশেষে নতি স্বীকার করে কেন্দ্র সরকার। সিঙ্গুরের জমি অধিগ্রহন স্থগিত হয় আর অনেক অনেক অনুরোধের পর মমতা অনশন ভঙ্গ করেন। ততোদিনে মমতার শরীরের স্থায়ী ক্ষতি হয়ে গেছে...আজো তিনি চিকিৎসাধীন আছেন

[গাঢ়]ছেলে ঘুমালো পাড়া জুড়ালো[/গাঢ়]
দরজার এপাশে বাংলাদেশ
খালেদা আর হাসিনা নামের দুইজন নেত্রী।
দেশে রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হলে তারা চুপচাপ ঘরে বসে আইপডে গান শুনেন।গত কয়েক মাসের ধকল কাটিয়ে উঠতে আপেল -আঙুর খান।

মন্নান মিয়া,মাছুম আলি,রেজিয়া,আফতেরা,মলয় পালদের দূ:খ তাদের স্পর্শ করে না। এই অভাগা গুলোর দূ:খের কথা ভেবে তারা হাওয়া ভবন কিংবা সুধা সদনে এক কাপ কফি কম খেতেও আগ্রহী হন না।


তারা শুধু অপেক্ষা করে থাকেন,জলপাই সরকার মন্নান মিয়াদের ছবি তুলে কবে বুকে ঝুলিয়ে দেবে। আর সেই আই.ডি দিয়ে মন্নান মিয়া তাদের দুজনের কাউকেই আবার মসনদে নিয়ে যাবে...
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০১
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×