somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূ:খিত স্যার! মেনে নিলাম, তবে বিশ্বাস করলাম না!

১১ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহমেদ নূর নামের একজন সম্পাদককে আপনারা গত কয়েকদিন আগে গ্রেফতার করেছেন। আপনাদের ভাষায় তিনি একজন চাঁদাবাজ সাংবাদিক।

স্যার,আপনারা ভালো বলতে পারবেন।সব কিছু জানার লাইসেন্স আপনাদের দেয়া হয়েছে নি:শর্ত ভাবে।আপনারা যদি বলেন তিনি 'চাদাঁবাজ' ,তাহলে আহমেদ নূর সে কথা স্বীকার না করে পারেন না।আর স্বীকার না করলে তাকে কেমনে স্বীকার করাতে হয়,তা-ও আপনাদের জানা আছে বটে। একটু রগড় করলেও সমস্যা নাই,আমাদের দুই মা জননী ,খালেদা আর হাসিনা বলেছেন তাহারা ক্ষমতায় গেলে আপনাদেরকে আরেকটা ইনডেমনিটি দিয়ে দেবেন। সুতরাং আহমেদ নূর সাহেবের 'চাদাঁবাজ' হতে অসুবিধা আর কী ই বা থাকলো।

তবে স্যার,আমি এই ভদ্রলোককে কিশোরবেলা থেকেই একটু একটু জানি। মফস্বলের সম্পাদক তো,তাই পেট পুরে ভাত না খেলেও,মাঝে মাঝে বুক ভরা সাহস টাহস দেখিয়ে ফেলে বেশ। আমাদের রাজধানী বাসী সম্পাদকদের মতো হাওয়া বুঝে পাল তুলতে শিখতে পারে না ওরা।

তো,ভদ্রলোক দীর্ঘদিন 'প্রথম আলো'র বু্যরো প্রধান ছিলেন,আর এখন চালাচ্ছেন একটা 'সিলেট প্রতিদিন' নামে এক ছোট্ট সিলেটী দৈনিক।এই শহরের অনেকেই তাকে ভালো জানেন বলেই সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক পদটি পাওয়া তার জন্য খুব কষ্টকর হয় নি।

আমরা আম আদমিরা ,এই সিলেটের মুখ্যসুখ্য মানুষেরা বছরের পর বছর ধরে টের পাইনি যে তারঁ মাঝে এক ভয়ংকর চাদাঁবাজ লুকিয়ে আছে। আপনারা কেমনে কেমনে যেন টের পেয়েছেন। যার সঙ্গে তাকে জুড়ে দিলেন,সেই মামলার বাদী পর্যন্ত আহমেদ নূরের বিরুদ্ধে একটা কথা বলে নি,তবুও আপনারা বুঝতে পেরেছেন আসল কালপ্রিট ঐ নূর সাহেবই।তা সাইজ করেছেনও বেশ, নির্যাতন এমন ভাবে করেছেন,উঠে দাড়াতে পারছে না বেচারা,অথচ দিব্যি বেচে আছে। হারজিরজিরে শরীর খানি নিয়ে যে বেচেঁ আছে,সে জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই।এমন মেপে মারধোর করাটা আসলেই বড়ো দুর্লভ গুন।

তো স্যার,আমি আপনার কথা মেনে নিচ্ছি । মেনে না নিয়ে উপায় নেই স্যার,আমাকে মানাতে পারার জন্য আপনাদের বিভিন্ন কলা কৌশল আছে।

তবে 'আহমেদ নূর চাদাঁবাজ' এ কথাটা আমি বিশ্বাস করি না।

স্যরি স্যার,বেয়াদবি নেবেন না। আমার বিশ্বাস ফিশ্বাস আবার একটু কম। খুব ঠেকায় না পড়লে ঈশ্বরকেই বিশ্বাস করতে চাই না....সে ক্ষেত্রে আমার এই অবিশ্বাসকে দয়াকরে ধৃষ্ঠতা ভাববেন না প্লিজ...।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০২
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×