somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবনের কথকতা -৪

০৪ ঠা মে, ২০১৯ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। দীর্ঘ বিরতির পর অবশেষে আবার সামুতে ফিরে এলাম , সবশেষ গত মার্চ মাসে সামুতে সর্বশেষ পোস্ট দিয়েছিলাম বিদেশে থাকাকালীন সময়ে , এরপর দেশে ফিরে এসে দেখি সামুতে লগ ইন করতে পারছি না। সবশেষ বহু কায়দা করে গতকাল ব্লগে লগ ইন করতে পেরেছি , একটা অন্যরকম অনুভূতি , যা আশংকা করেছিলাম দেশে এখন ব্লগিং করতে আসলেই অনেক সমস্যা ।

২। গত মার্চ মাসের শেষ সপ্তাহে দীর্ঘ চারবছরের সুদীর্ঘ গবেষণা শেষে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে পিএইচডি ডিগ্রি লাভ করলাম। এখন পুরোদস্তুর ডক্টর , এর মধ্যে দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সমাপ্তি হল । বিগত চারবছর আবার জীবনের সবচাইতে সোনালী সময় , যদিও পিএইচডি গবেষণা করতে গিয়ে অনেক ঘাট প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে , তারপরেও সেই সময়টা ছিল জীবনের অন্যতম সমৃদ্ধ অধ্যায় । বিশেষ করে জাপানের মত একটা উন্নত দেশে বসবাস জীবনের অন্যতম একটা মাইলফলক হয়ে থাকবে , ভবিষ্যতে হয়তো সুযোগ হতে পারে আরো নতুন নতুন দেশে যাবার কিন্তু গত চারবছরের অভিজ্ঞতার সাথে কোনোকিছুর তুলনা হয়না ।

৩।দেশে ফিরে যখন দেখলাম সামু ব্লগ আর লগ ইন করতে পারছিনা তখন ভেবে নিয়েছিলাম হয়তো আর কখনোই সামুতে ব্লগিং করতে পারবো না , এটা অবশ্যই কষ্টকর অনুভূতি , তার চেয়েও কষ্ট হচ্ছিলো এই ভেবে যে এই ব্লগের প্রতিভাবান ব্লগারদের লেখা হয়তো আর পড়তে পারবো না , এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারেনা । সামু ব্লগে বেশ কিছু ভালো ব্লগার আছে যারা খুবই প্রতিভাবান , তাদের লেখা পড়ে অনেক কিছু জানা এবং শেখা যায় , এই যে আমি যে স্টাইল এ লিখা লিখছি সেটাও হয়তো কোনো না কোনো ভালো মানের ব্লগার এর লেখার স্টাইল এর ছায়া অবলম্বনে !!!!

৪।ঢাকা শহর আমার কাছে এখন একটা মেন্টাল টর্চার সেল এর মত লাগে । এই শহরকে আগে যেমন দেখে গিয়েছিলাম ফিরে এসে মনে হলো যে শহরটি কেমন যেন মলিন হয়ে গেছে , শহরে প্রাণের কোনো চঞ্চলতা নেই , মানুষগুলোর মুখ কেমন যেন বিষন্ন আর শোকগ্রস্ত , তাদের মুখে কোনো হাসি নেই । আমি যখন শহরের রাস্তা অতিক্রম করি , ফুটপাথ দিয়ে হাটি তখন আমি কিছু যেন খুঁজে বেড়াই । আমি আমার সেই আগের শহরকে খুঁজি , চার বছর আগেও যে ঢাকা খুব ভালো ছিল তা নয় , কিন্তু এখন ভালো করে খেয়াল করলে বড় একটা পরিবর্তন চোখে পড়ে । ঢাকা এখন অনেক বেশি অমানবিক হয়ে গেছে ।এই শহরের মানুষ আর যাই হোক শান্তিতে নেই। এই শহরের মানুষদের হৃদয় পাষান আর অশান্ত হয়ে গেছে , অশান্তিতে থাকা মানুষ তার চারপাশের কোনোকিছুকেই শান্ত রাখতে পারেনা , এভাবে চলতে থাকলে এই শহরে বসবাসরত মানুষদের মূল্যবোধজনিত বিপর্যয় অবশ্যম্ভাবী ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×