somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবনের কথকতা-৮

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। আজ থেকে পনেরো বছর আগে ২০ ০ ৫ সালের ১ ৭ ই অগাস্ট সারাদেশের ৬৩ টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ হয়েছিল , তখন এখনকার মত এতো বেশি স্যাটেলাইট টিভি চ্যানেল আর সংবাদপত্র ছিলোনা । মোবাইল এর জমজমাট অবস্থা তখন কেবলমাত্র শুরু হয়েছিল , কিন্তু তারপরেও সারাদেশে খবর পৌঁছে যেতে সময় লাগেনি । আমার মনে আছে আমি তখন সবে এইচএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছিলাম , সেই প্রয়োজনেই প্রতিদিন ফার্মগেট এলাকায় যেতে হতো । তখন রেজাল্ট পাবলিশড হয়নি , আমাদের কোচিং সেন্টারের খুব কাছেই বোমা বিস্ফোরণ হয়েছিল , এক ভয়াবহ আতংকের মধ্যে আমরা দ্রুত ক্লাস শেষ করে তাড়াহুড়া করে বাসায় এসে পৌঁছাই, এই ঘটনার কয়েকমাস পর বরিশালে আদালত চত্বরে হামলায় দু জন বিচারপতি নিহত হন । তারপর আবারো একই কায়দায় আদালত চত্বরে হামলায় আরো বেশ কিছু মানুষ নিহত হয় । ওই বছরটা খুব কঠিন একটা সময় গিয়েছিলো , সত্যি ভয়াবহ একটা সময় পার করে এসেছি আমরা।

২। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেছে । বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘ একুশ বছর পর আওয়ামীলীগ দেশের রাষ্ট্রক্ষমতায় আসে । পরে আবার সাত বছর বিরতিতে ২ ০ ০ ৮ সালের নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামীলীগ আবার ক্ষমতাসীন হয় রাষ্ট্রক্ষমতায় । সেই থেকে আওয়ামীলীগ দেশ পরিচালনা করে যাচ্ছে। কিন্তু এতদসময়কালে বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে কোনো সুপরিকল্পিত কিংবা সুবিন্যস্ত গবেষণা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বঙ্গবন্ধু অধ্যাপক নামে একটি পদ তৈরী করা আছে বটে কিন্তু কোনো বৃহৎ আঙ্গিকে গবেষণা এখনো প্রতীয়মান হয়নি। বঙ্গবন্ধু হত্যাকান্ড এই উপমহাদেশের ইতিহাসে বর্বরোচিত ঘটনা গুলোর মধ্যে একটি। এর মাধ্যমে একটি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে দেয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের প্রভাব যেমন ছিল রাজনৈতিক তেমনি সামাজিক। আমার মনে হয় বিভিন্ন আঙ্গিকে এই হত্যাকাণ্ডের উপর একাধিক গবেষণা হওয়া উচিত । এবং তা হওয়া উচিত এমফিল কিংবা পিএইচডি লেভেলে । একনাগাড়ে নিবিড়ভাবে কোনো বিশিষ্ট অধ্যাপক কম ঐতিহাসিকের সুপারভিশন কয়েকজন ছাত্র বেশ কয়েক বছর ধরে গবেষণা করলে বহু তত্ত্ব ও উপাত্ত বের হয়ে আসবে যার মধ্যে দিয়ে উন্মোচিত হবে এই বর্বর হত্যাকাণ্ডের পরিকল্পনা , এর সাথে সরাসরি ও নেপথ্যের লোকজনের সংযোগ , বিদেশী শক্তির ইন্ধন , হত্যাকান্ড সংগঠন ও হত্যা পরবর্তী বাংলাদেশের গতিধারা বদলে দেয়া ও যারা এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের কথা।

৩। বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার ক্ষমতাসীন ছিল তার মধ্যে সবচাইতে যুগান্তকারী সময়কাল হিসেবে ধরা যায় শেখ হাসিনার নেতৃত্বে প্রথম শাসনামলের সময়কালটা ( ১ ৯ ৯ ৬ -২ ০ ০ ১ । সেই সময় দেশের প্রভূত উন্নয়নের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল তা হচ্ছে মানুষের জীবনযাত্রা খুবই সহজ ছিল , জিনিসপত্রের দাম ছিল একেবারেই হাতের নাগালে , ওই সময়ককালেই চালের দাম কেজিতে ১ ০ টাকা চলে এসেছিলো যা এখনো মানুষের মুখে ফেরে ১ ০ টাকা কেজি চাল !!! সয়াবিন তেলের দাম ছিল ২ ৬ টাকা লিটার। অনেক বড় বন্যা পরিস্থিতির পরেও দেশের অর্থনৈতিওক অবস্থা ভালো ছিল । সেই সময় মন্ত্রিসভায় শাহ এ এম এস কিবরিয়া , এ এস এইচ কে সাদেক সহ অনেক গুণী ব্যাক্তির উপস্থিতি ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওই শাসনামলের শেষে শেখ হাসিনা স্বইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকারের নিকট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল , বাংলাদেশে ইতিপূর্বে কখনো শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়নি। সেক্ষেত্রে শেখ হাসিনা ইতিহাস তৈরী করেছিলেন। আমার মতে উনার জীবনের সেরা অর্জনগুলোর মধ্যে এটি একটি যে সমস্ত লোভ লালসার উর্ধে উঠে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর।

৪।


উপরের বিজ্ঞাপনটা ১৯৭৯ সালের একটি বিজ্ঞাপন। হটাৎ ফেসবুকে বিজ্ঞাপনটি চোখে পড়লো। এতে দেখা যায় ১৯৭৯ সালে জিগাতলায় জমির দাম কত সস্তা ছিল। এতে দেখা যায় প্রতি কাঠা প্রতি জমির দাম ছিল ৬,৫ ০ ০ /= টাকা। তাও আবার তিন কিস্তিতে পরিশোধযোগ্য। তখন নবম গ্রেডের একজন কর্মকর্তার মাসিক বেতন ছিল ৭৫০ /= টাকা। মাসের বেতন থেকে ৩ ০ ০ /= করে বাঁচালে দুই বছরের টাকা জমিয়ে প্লট কেনা তার পক্ষে সম্ভব ছিল। এখন জিগাতলায় প্লটের দাম কাঠাপ্রতি কোটি টাকার ও বেশি , একজন কর্মকর্তা তার মাসের পুরো টাকা জমিও দশ বছরে তার পক্ষে প্লট কেনা সম্ভব হয় না , যদি সে কিনা সৎ থাকে। অসৎ হলে কথা ভিন্ন। কিন্তু ১ ৯ ৭ ৯ সালে সৎ ভাবে জীবনযাপন করেই সেটা সম্ভব ছিল। জীবনযাত্রার মান কোথায় এসে দাঁড়িয়েছে !!!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×