আজ আমার ক খ এর জন্মদিন
২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন আগের কথা । বিয়ে করার প্রায় অনেক দিন পর আমার প্রানপ্রিয় ক খ এর মা হঠাৎ করে বলল কেমন যেন অসুস্থ ভাব হচ্ছে তার। অজানা আশংকায় নিয়ে গেলাম আমার খুব পরিচিত ডাঃ নাসিমা সুলতানা আপার কাছে। সাথে সাথে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করল তারপর রিপোর্ট দেখে আমাকে একটি খুশির সংবাদ দিয়ে আনন্দ ভাসিয়ে দিল। নিজেকে তখন একজন বীর পুরুষ বলে মনে হচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি । খুব আনন্দ আর ফুরফুরা মেজাজ নিয়ে বাসায় ফিরলাম। আমার পা আর মাটিতে পরেনা, আকাশে উড়তে ইচ্ছে করে। কি যে আনন্দ ?? দেখতে দেখতে সময় কাছে চলে আসল। সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালে ভর্তি করলাম। ২০০৮ ইং সালের ২৮ শে জুলাই সোমবার দুপুর ঠিক ২.৩০ মিনিটে আমার ক খ আল্লাহ রহমতে সবাইকে আনন্দে ভাসিয়ে পৃথিবীর আলোর মুখ দেখতে পেল। আমার ভাই বোন সহ সবাই খুশিতে হইহুল্লোর অবস্থা । আমি লজ্জায় আর আনন্দে কই গিয়ে লুকাবো রাস্তা খুজে পাচ্ছিলাম না। দেখতে দেখতেই আজ আমার ক খ সাঁত বছর পারি দিয়ে আট বছরের যাত্রা শুরু করল। জানিনা আমি তোমাদের চোখে একজন ভাল বাবা হতে পেরেছি কিনা ? তারপরও একজন নগন্য বাবা হিসাবে সব সময় অন্তর থেকে দোয়া করি তোমরা অনেককককক বড় হও । বড় হয়ে একজন পরিপূর্ন, আদর্শ, খাটি মানুষ হয়ে আমাদের বুক গর্বে ভরে দিয়ে মাথা উচু করে দাও মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি। ভাল থেকো সব সময় আমার বুকের ধন কলিজার টুকরা ক খ।
ক খ এর হতভাগা পিতা
আরিফুল ইসলাম টিটু
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন