somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ক্রিকেটের ‘আসল প্রতিপক্ষ’ বাংলাদেশ!

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাক-ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সীমান্ত চৌকিতে কড়া পাহারা! ভক্তদের মাঝে হাতাহাতি কিংবা কখনও রেষারেষির জের ধরে খুন। কিন্তু এখন আর তা দেখা যায় না। কারণ ভারত-পাকিস্তান ক্রিকেটকে নিজেদের সম্পদ মনে করে তাতে নোংরা রাজনীতি ঢুকিয়ে কলুষিত করেছে।

কোথায় কাসাবের মুম্বাই হামলা, আর কোথায় ক্রিকেট। হ্যাঁ, মানি এবং স্বীকার করি মুম্বাইয়ের হোটেল তাজমহলে পাক জঙ্গি কাসাবের হামলা ছিল ন্যাক্কারজনক। আবার পাকিস্তানের মাটিতে লঙ্কান টিমের ওপর জঙ্গী হামলা অনেক বেশি জগন্যতম। এ জন্য হামলাকারীদের আইনের কাঠ গড়ায় এনে শাস্তি দেয়া জুরুরি। তবে তাই বলে শান্তির খেলা ক্রিকেটে সঙ্গে সেই নোংরা রাজনীতি জড়ানো ঠিক? বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। দেখা দিতে পারে ব্যাক্তি বিদ্বেষ। তাই আর সে দিকে এগোলাম না। ফিরে আসি ক্রিকেট ইস্যুতে।

প্রসঙ্গ, পাক-ভারত ও বাংলাদেশ।

শুরু করি গেল ওয়ানডে বিশ্বকাপের বিষয়। সেবারে ভারতের ভেলকি আর আইসিসির চাপিয়ে দেয়া সিদ্ধান্তে স্বপ্ন ভাঙ্গে কোটি কোটি টাইগারপ্রেমীর। তখন বিশ্বমিডিয়া খবর হয়েছিল ‘আইসিসির চাপিয়ে দেয়া সিদ্ধান্ত বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হেরে গেল বাংলাদেশ।’ এমনকি ক্রিকেটে তিন মোড়লের বিপক্ষে যেতেও দেখা গেছে অনেক পত্রিকাকে। আর সেই ঘটনায় পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড বাংলাদেশি সমর্থকদের কাছে অলিখিত শত্রুতে পরিণত হয়। সেদিন এ দুই আম্পায়ার মাশরাফিদের সঙ্গে কি বেইমানিটা নাই করেছিল সেটি না হয় খুলে বললাম এদেশীয় ক্রিকেট পাগলদের (বিশেষ করে আমার মত ক্রিকেট পাগলদের)। সেই কলুষিত অধ্যায় গেল। এর পর ধোনি-কোহলিরা বাংলাদেশ সফরে এলো। সিরিজ হেরে সোজা দেশে ফিরতে হলো তাদের। তার আগে পরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও এসেছিল বাংলাদেশ সফরে। দলের সুযোগ পাওয়া নতুন পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে ভারতের মত বেহাল দশা হয় তাদেরও।

এর পরের অধ্যায় দেশের মাটিতে প্রথমবারের মত টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ। আসরটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মত গুরুত্বপূর্ণ দুইটি দলকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলে বাংলাদেশ।যদিও মুস্তাফিজ বিহীন হাই-ভোল্টেজ ম্যাচটিতে পরাজয় বরণ করে বাংলাদেশ।

আসি এবার মূল এবং শেষ কোথায়। ইন্ডিয়া পরিচালিত আইসিসির প্রসঙ্গে। তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রসঙ্গে। সুপারটেনে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে বাংলাদেশকে বাদ দেয়ার প্রসঙ্গে। আসলে কোনটা ছেড়ে কোনটা লেখবো? কারণ তথ্য প্রযুক্তির কল্যাণে সবই তো দেখেছে সাধারণ ক্রিকেট ভক্তরা। ভারত এবং বিশ্ব ক্রিকেটের মোড়লাররা আগে যেটা করতো পাকিস্তানের সঙ্গে এখন তা করছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের উথানের বিপক্ষে তার উঠে পড়ে লেগেছে। তা না হলে কেন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে কেন বাদ পড়বে তাসকিনের মত বাংলাদেশের সম্ভবনাময় পেসার? সুপারটেনে বাংলাদেশের জয়ী ম্যাচে ‘ডিজিটাল চুরির’ মাধ্যমে রান রেটে হারানো হবে তকেন বাংলাদেশকে। তারপর বাংলাদেশকে নিয়ে আইসিসির ব্যঙ্গ (এক রানে হারের পর)। ভারতীয়দের মওকা মওকা ভিডিও। এসব কিসের আলামত? বিদ্বেষ নাকি ঠাট্টা?

আর যাই হোক আট দশ জনের মত আমিও মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ দিনে দিনে ক্রিকেট পরাশক্তিতে পরিণত হচ্ছে। আর তাতেই তিন মোড়লের ঘুমও হারাম হচ্ছে। রুখতে চেষ্টা চলছে আমাদের অগ্রযাত্রাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×