বাবা মারা গেলে আপনি কি করবেন? মাটি দেবার পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন? নাকি সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবেন,বাবার আত্নার মাগফেরাতের জন্য? কমন সেন্সের লেশটুকু কারো থেকে থাকলেও কনফিডেন্স নিয়া বলতে পারি কেউ,মৃত্যুর পরে তার বারা কবরে ফুল দিতে যাবে না।বরং সৃষ্টিকর্তার কাছে নাজাতের জন্য দোয়া চাইবে, অন্য সবার কাছ থেকেও বাবার দোষ ত্রুটি গুলোর ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবে।একজন মানুষ চলে যাবার পরে ভৌত জীবনে তার কোন কিছু চাওয়া পাওয়ার থাকে না, সে সৃষ্টিকর্তার কাছে চলে যায়।তার ভালো তো কেবল সৃষ্টিকর্তাই করতে পারেন!
তাহলে শহীদদের নিয়ে এরকম ফাজলামো কেনো?
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে তো আপনার জানার কথা ছিল,যে কোন জড় বস্তুর প্রতি শ্রদ্ধা জানানো শির্ক !বরং শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আপনি সেখানে শির্ক তো করছেনই, আরো অন্য সবাইকেও সেটা প্রমোট করছেন।
আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তবে তো আপনার অন্তত এতটুকু হলেও জানার কথা ছিল যে, " আল্লাহ তায়ালা শির্ক এর গুনাহ ক্ষমা করেন না!"
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে তো আপনার জানার কথা ছিল, "মৃত ব্যক্তির কাছে দুনিয়াবী কিছুই পৌছোয় না, পৌছোয় সদকা, তাদের নেক ছেলে মেয়ে গুলোর ইবাদত,আর ভালো কাজ গুলোর ফলাফল !"
আচ্ছা, ধরুন মৃত্যুর পরে ( সরি টু সে) আপনার বাবার লাশটা কোন কারনে আর পাওয়া যায় নি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন,কখনো কি বাবাকে স্মরন করার জন্য আপনি কোন মন্যুমেন্ট বানাতে যাবেন? সত্যি করে বলুন তো?
তবে কেন একজন মুসলমান হয়ে, এসকল সম্মানিত ভাষা শহীদদের সাথে এধরনের ভন্ডামিগুলো জেনেশুনে করতে যাচ্ছেন?
যেখানে নিজের বাবা,মা,আত্নীয় স্বজন, প্রিয়জন মারা গেলে আপনি এসবের কিছুই করেন না, তবে শহীদদের বেলায় কেনো করবেন এসব?
কোন মানে হয় আসলেই ?
এসব প্রশ্ন গুলোর একটির উত্তর ও যদি যৌক্তিক কোন উত্তর আপনার কাছে থেকে থাকে, তাহলে আমাদের জানান, আমরা জানতে চাই।
আর যদি না থেকে থাকে, তাহলে জেনেরাখুন,একটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনি ফাজলামো করছেন, অর্থহীন এসব কাজগুলো করে তাদের মর্যাদাকে ভুলুন্ঠিত করছেন এই আপনি। হ্যা আপনি !
মুসলমান হিসেবে আপনি আমার ভাই, তাই আপনাকে আমার এসব কথাগুলো বলা প্রয়োজন তাই লিখলাম।আপনার কাছে কথাগুলো না পৌছে থাকলে, সে জন্য পরকালে আমাকে জিগেশ করা হবে,সে জন্য লিখতে হল কথাগুলো।
আশাকরি,শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনি আপনার সর্বোচ্চ দেশপ্রেম পালন করবেন।
আল্লাহ আপনাকে ও আমাকে সঠিক জ্ঞান দান করুন ।
আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



