
তেমনিই থিরথির কাঁপছে রঙিন বেলুনগুলো।
থিয়েটার গেটের কাছে মঙ্গোলিয়ান চেহারার
ইউনিফর্ম পরা মেয়েটি আজ আর নেই। সিলন
চা’র আউটলেটের জায়গায় কী এক অস্ট্রেলিয়ান
জুস বার এখন। আগে মাইকেল বুবলের কভার
গান বাজতো। ওই কাউন্টারে তুমি ছিলে। আমি
এখানেই কোনও এক চেয়ারে বসতাম। আহ
এভাবেই থিরথির থিরথির কাঁপতো উৎসবের
লালনীল বেলুনগুলো। নববর্ষ আসন্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

