সড়কের শেষ প্রান্তে তোমার বাড়ি, তারপর বিস্কুটের ফ্যাক্টরি
২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর আবার সে গল্প বলবো কাওকে। লাল ইটের ছোট্ট ঘরখানা। গোমড়ামুখো বুড়োটা কেমন শুঁড় নাচাতো গানের তালে। গান গাইতো ষোড়শী এক রাজকন্যা। চাঁদের বন্ধু। কচু পাতার নক্সাকাটা জামা পরতো। আমার ছিলো ভীষণ পুরনো মাউথ অর্গান। পৈত্রিক সূত্রে পাওয়া। সম্ভবত পিতারও। (বলেনি যদিও।) কিন্তু ওটা সুরে বাজতো না। কেউই পারিনি। কেবল চ্যাচ্যা শব্দ! হয়তো ত্রুটি রয়ে গিয়েছিলো অভ্যন্তরে। অদ্ভুত এক দেয়াল ঘড়িও ছিলো। বাদামি রঙের। মাছিরা বসে থাকতো সময় নির্দেশক সংখ্যা হয়ে। টিকটিকির লেজ কাটা। বিকেলের রোদ পড়ে এলে শরীফ ছাতা হাতে ঘরে ফিরতো গৃহকর্তা। ছিলো চিরাচরিত রাজনীতির ডামাডোল। লাল ফিল্টার চা দ্বন্দ্ব সংঘাত কালো টাকার দৌরাত্ম। জিঘাংসক ষোলো ঘুটির খেল রাক্ষুসে মাছেদের। সাথে অনিবার্য, রক্ত মৃত্যু কান্না। মার্কা কী: ধানের শীষ। মার্কা কী: নৌকা। রক্ত মাখা ভ্যানগাড়ি। অজ্ঞাতনামা লাশ। ঝিক ঝিক মালুম হ্যায়। খেলার মাঠ বড়সড়। কী সুন্দর গোলপোস্ট দু'দিকে। ফুটবল খেলার গোলপোস্টের উচ্চতা কতো? কুইজের উত্তর ছিলো না জানা। ইশ হাতছাড়া হ’লো ট্রফিটা! আজ এটুকুই। বাকিটা আরেকদিন বলবো।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন