somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদঃ সর্বেশ্বর দয়াল সাক্সেনার তিনটি কবিতা

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ছবি: ইন্টারনেট)

জুতো

আমার জুতো
এখানে ওখানে ছিড়ে গেছে
ভূমি চুবছে পা’য়ে
আমি দাঁড়িয়ে পড়েছি
জুতো জোড়াকে জিজ্ঞেস করি –
‘সামনে এগোচ্ছো না কেন?’
জুতো ঘুরে জবাব দেয় –
‘আমি তো এখনও প্রস্তুত
যদি তুমি চলো!’
আমি চুপটি হয়ে যাই
কি করে বলি যে আমি নিজেও
এখানে ওখানে ছিড়ে গেছি।


লাল হতের তালু

প্রথম বার
আমি দেখলাম
গুবরে পোকাকে পদ্মে
বদল হতে,
ফের পদ্মকে বদলাতে
নীল জলে,
ফের নীল জলকে
অসংখ্য সাদা পাখিতে,
ফের সাদা পাখিগুলোকে বদলাতে
লাল আকাশে,
ফের আকাশকে বদলাতে
তোমার হাতের তালুতে,
আর আমার চোখ বন্ধ করতে
এভাবে অশ্রুকে
স্বপ্ন হতে -
প্রথম বার আমি দেখলাম ।


হাসলাম জোরে যখন

হাসলাম জোরে যখন, তখন দুনিয়া
বললো এর পেট ভরা আছে

আর করুণ সুরে যখন কাঁদলাম
তখন বললো নাটক করছে ঢঙ করছে

যখন নীরব হয়ে ছিলাম, দিয়েছিলো
তখন ও অপবাদ দাম্ভিকতার
কখনও বোঝেনি ও এর
ভিতরে কতো কষ্ট লুকিয়ে আছে

বন্ধু দুঃসাধ্য এখানে কাওকে
নিজের বেদনা বোঝানো
বেদনা ভরে এলে, শূন্য পথের ’পরে
পা বাড়িয়ো, চলতেই থেকো
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:১৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×