যে দিনগুলো ফেলে এলাম পথের বাঁকে: রাবেয়ার মৃত্যু
২২ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ছোটোবেলায় যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি, পাশের আদর্শ স্কুলের একজন ছাত্রী মারা গিয়েছিলো। খুব সম্ভবত রাবেয়া নাম। কাছাকাছি ক্লাসে পড়তাম আমরা। মৃত্যুর কারণ: কান পাকা। হ্যা, এভাবেই এর ওর মুখ থেকে ছড়িয়েছিলো খবরটা; কান পেকে রাবেয়ার মৃত্যু। খুব ছোটো ছিলাম। কোনোই গুরুত্ব ছিলো না এর। কিন্তু সে স্মৃতিই জানি না কেন, আজ কখনও কোনও অবসরে বড়ো বিষণ্ণ করে দেয়। ইশ, সামান্য কান পাকা থেকে মৃত্যু হলো বেচারির! তারপর আমাদের পৃথিবীতে কতো কিছু না ঘটে গেলো! কতো কতো পরিবর্তন! এসব কিছুই দেখা হলো না রাবেয়ার। কিছুই জানা হলো না। রাবেয়া দেখলো না, অভিজাত বাড়ির টেবিলে শোভা পাওয়া সেই টিপটিপ টেলিফোন থেকে আজকে আপামর জনসাধারণের মুঠোয় মুঠোয় ঘুরে বেড়ানো স্মার্টফোনের রঙিন দুনিয়া। আরও কতো পরিবর্তন, পরিমার্জন, বিবর্তন। কোনটা রেখে কোনটা বলি। এসব কিছুই পেলো না রাবেয়া। কিন্তু আমরা বেঁচে থেকে ভরপুর উপভোগ করে গেলাম বিপুলা পৃথিবীর রূপ রস ঘ্রাণ। আমরা বেঁচে আছি। আহা, কতো না সুখময় আনন্দদায়ক এ মানবজীবন! বৈচিত্র্যময়তায় ভরপুর নিত্য এ বর্ণীল যাপন। এখানে নিয়তই উৎসব অনুষ্ঠান বাহারি আয়োজন প্রাণের। কতো সৌন্দর্য তার। কতো সুখ, হর্ষোচ্ছ্বাস। বেচারি রাবেয়া, বেমক্কা কান পেকে মরে গেলো ওর সেই ছোটো বয়সেই। এসবের কিছুই পেলো না!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন...
...বাকিটুকু পড়ুন
'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই...
...বাকিটুকু পড়ুন