somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা বিএনপি জামাতের দুঃশাসন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জ্ঞান হবার পর আমার দেখা, আমার অভিজ্ঞতায় সবচেয়ে খারাপ সময় গিয়েছিলো বিএনপি জামাতের ২০০১ পরবর্তী শাসনকাল। নরক গুলজার অভিশপ্ত দুর্বিষহ স্মৃতি। সে সময়ের কথা চিন্তা করলেও শিউরে উঠতে হয়। একেবারে ঘোর অন্ধকার, কালো সময় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে। বিন্দু পরিমাণ উন্নয়ন, উন্নতি নেই। আইনের শাসন নেই। চারিদিকে শুধু অরাজকতা, অপরাধ, অনিয়ম। কি যে অভিশপ্ত সময় গেছে! চারদলীয় জোট সরকারের পলিসি ছিলো, নো ওয়ার্ক নো হেডেক। একটি দেশের উন্নয়ন করতে শাসককে প্রচুর পরিশ্রম করতে হয়, দিনরাত এক করে কাজ করতে হয়। এমনি এমনি সব হয় না। বিএনপি জামাত জোট পুরো সময়কালে দূর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, ডাকাতিতে লিপ্ত ছিলো। তারেক জিয়া আসলে কোনও রাজনীতিবিদ না। সে একজন আন্তর্জাতিক মাফিয়া, মহা দূর্নীতিবাজ, মহা ডাকাত। চোর বললেও লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে! সে দেশের একজন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ বিচারিক প্রকৃয়ায় মাধ্যমে, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা হয়েছে। আমেরিকার সুপরিচিত স্বনামধন্য গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করে সিঙ্গাপুরে তার অবৈধ অর্থ পাচারের দূর্নীতির মামলার রিপোর্ট দিয়েছিলো, আদালতে সাক্ষ্য দিয়েছিলো। পরবর্তীতে সে মামলায় ইউনুসের জঙ্গি সরকার কর্তৃক তারেক জিয়া নির্দোষ সাব্যস্ত হয়। বেকসুর খালাস পায়। মামলা নিস্ক্রিয় হয়। ব্যাপারটা জেনে সে মামলার তদন্তকারী একজন এফবিআই কর্মকর্তা দারুণ বিস্ময় ও হতাশা প্রকাশ করে বলেন ‘এটা অসম্ভব! এ মামলায় সে মুক্ত হতে পারে না। আমি নিজে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিয়েছি।’ এটা আসলে তারেক জিয়ার হাজারো অপকর্মের নগণ্য অংশ মাত্র। একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিলো এই জঙ্গি নেতা তারেক জিয়াই। সারা দেশে জঙ্গিদের অবাধ ছেড়ে দিয়েছিলো। সে সময় বাংলাদেশের এখানেসেখানে বোমা হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছিলো। চৌষট্টি জেলায় বোমা হামলা। রমনা পার্ক মন্দির গির্জা প্যাগোডা সিনেমাহল আদালত খেলার মাঠ হাটবাজার সর্বত্র বোমা হামলা। শরিয়া আইন চাই। বেপর্দা নারীর পাছায় দোররা মারা শাসন চাই। আমরা হবো তালেবান। বাংলা হবে আফগান। প্রতিদিন খবরের কাগজ ভরে থাকতো সারাদেশে আওয়ামী লীগ, বামদলের নেতাকর্মীদের হত্যার খবরে। অবাধ হত্যা হতো। অপরাধীরা জানে জামাত বিএনপি ক্ষমতায়। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে না। একটা পশমও বাঁকা হবে না। তুচ্ছ কারণেও বিএনপি জামাতের গুন্ডাপান্ডারা নিয়মিত প্রতিপক্ষের রাজনৈতিক নেতাকর্মীদের রগ কাটা, হত্যা, জখম জারি রেখেছিলো পুরো সময়কালে। পুলিশ প্রশাসন রাজনৈতিক ব্যাপারে একেবারেই নিস্ক্রিয় ছিলো। ধর্ষণ, নারী নির্যাতন সাধরণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো। চোখের সামনে অপরাধ দেখতে দেখতে এগুলো আর মানুষকে বিচলিত করতো না। স্বাভাবিক ঘটনা হিসেবে নিতো সবাই। যেমন বলেছি, নরক গুলজার দুঃসহ অভিশপ্ত অন্ধকার সময়।

দেশে বিদ্যুৎ ছিলো না। এই রাজধানী ঢাকাতেই এক ঘন্টা বিদ্যুৎ তো পরের ঘন্টা লোডশেডিং। দেশের সবখানেই চব্বিশ ঘন্টা জেনারেটরের ঘটরমটর শব্দ শোনা যেতো। ভয়াবহ লোডশেডিংয়ের দেশ। মে জুনের ভ্যাপসা গরমেও প্রতিদিন মাঝরাতে লোডশেডিং। লোকজন খোলা মাঠে, গাছের নিচে, বাড়ির ছাদে আশ্রয় নিতো। বিদ্যুৎ আসার অপেক্ষা করতো। আমি সে সময় দেশের রাজধানী ঢাকা শহরের বিদ্যুতের কথা বলছি। সারাদেশের পরিস্থিতি কি ছিলো, সহজেই অনুমেয়। মনে পড়ছে, মাগরিবের নামাজের পর ভরা মিলাদ মাহফিলে লোডশেডিং। আয়োজক স্থানীয় এক ঠিকাদার, ব্যবসায়ী তখন বিদ্যুৎ অফিসে ফোন করে জানিয়েছিলো যে, আমাদের বাড়িতে মিলাদ চলছে, দেখেন কিছু করা সম্ভব কিনা। পরে বিদ্যুৎ এসেছিলো। উফফ, কি যে দুঃখ দুর্দশা সারা দেশে। বিদ্যুতের জন্য হাহাকার। চব্বিশ ঘন্টা যখনতখন বিদ্যুতের সুইচ অফ করে লোডশেডিং। প্রোডাকশন বন্ধ। কলকারখানা অচল। উন্নয়ন বন্ধ। চারিদিকে শুধু দারিদ্রতা, অভাব।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×