আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি-২
০৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর তান্নুদের বাড়ি আর যাওয়া হয়নি। যাবার ইচ্ছেও হয়নি। জানি না, ওরা সেখানে আছে কিনা! ঠিকাদারপাড়া নাম জায়গাটার। ঠিকাদাররাই মূলত থাকতো। পাশে ঝুপড়িতে নিঃসঙ্গ এক বাউল বাস করতো; লাকড়ির চুলো, দুয়েকটি তৈজসপত্র, একতারা। খুব গরীব। তান্নুরা বড়োলোক। ওর ভাই রাশিয়াতে গিয়ে মেলা টাকাপয়সা করেছিলো। বাড়ির সামনে ইটের রাস্তা। অল্প দূরে বহু পুরনো মেহগনি গাছ। সেখানে অতিকায় শকুনদের বাস। ভোরে গেলে দেখা যেতো, শতশত শকুনের আনাগোনা। তান্নুদের বাড়ি একবারই গিয়েছিলাম। টোস্ট বিস্কুট খেয়েছিলাম। (চায়ের ব্যাপারটা আজ আর নিশ্চিত হতে পারি না।) নিঃসঙ্গ গরীব বাউলের জন্য দুঃখ হতো। বিকটাকার শকুনদের যমের মতো ভয় পেতাম। তখন ছোটো ছিলাম; পনেরো-ষোলো বয়স। তান্নু আমার সহপাঠী ছিলো। ভীষণ সুন্দরী। যাকে বলে, দুর্ধর্ষ সুন্দরী!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন
‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থবাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন