আর্কাইভ থেকে: সড়কের শেষ প্রান্তে তোমার বাড়ি, তারপর বিস্কুট ফ্যাক্টরি
১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর আবার সে গল্প বলবো কাওকে। লাল ইটের ছোট্ট ঘর। গোমড়ামুখো বুড়ো কেমন শুঁড় নাচাতো গানের তালে! গান গাইতো ষোড়শী রাজকন্যা। চাঁদের বন্ধু। কচু পাতার নক্সাকাটা জামা পরতো। আমার ছিলো ভীষণ পুরনো মাউথ অর্গান। পৈত্রিক সূত্রে পাওয়া। খুব সম্ভবত পিতারও। (বলেনি যদিও।) কিন্তু ওটা সুরে বাজতো না। কেউ পারিনি—কেবল চ্যাচ্যা শব্দ! হয়তো ত্রুটি রয়ে গিয়েছিলো অভ্যন্তরে। পৃথিবীতে অদ্ভুত দেয়াল ঘড়ি ছিলো। বাদামি রঙের। জীবন্ত মাছিরা সময় নির্দেশক সংখ্যা হয়ে বসে থাকতো। টিকটিকির লেজ কাটা। বিকেলের রোদ পড়ে এলে শরীফ ছাতা হাতে ঘরে ফিরতেন গৃহকর্তা। ছিলো চিরাচরিত রাজনীতির ডামাডোল—লাল ফিল্টার, চা, দ্বন্দ্ব-সংঘাত, কালো টাকার দৌরাত্ম; জিঘাংসক ষোলো ঘুটির খেলা রাক্ষুসে মাছেদের। সাথে অনিবার্য—রক্ত মৃত্যু কান্না। মার্কা কী—ধানের শীষ। মার্কা কী—নৌকা। রক্ত মাখা ভ্যানগাড়ি। অজ্ঞাতনামা লাশ। ঝিক ঝিক মালুম হ্যায়। খেলার মাঠ বড়সড়। কী সুন্দর গোলপোস্ট দু'দিকে, জাল! ফুটবল খেলার গোলপোস্টের উচ্চতা কতো? কুইজের উত্তর ছিলো না জানা। ইশ, হাতছাড়া হ’লো ট্রফিটা! আজ এটুকুই, বাকিটা আরেকদিন বলবো।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র...
...বাকিটুকু পড়ুন