
কেন সেই একই দুঃস্বপ্ন বারবার ফিরে আসে
তারপর অদৃশ্য টিকটিকির টিক..টিক..টিক
পৃথিবীর সমস্ত প্রাণী নির্বাসিত কোনও অজ্ঞাতবাসে
আমি একা
হাটছি.. হাটছি আর হাটছি...
পৃথিবীর প্রতিটি সড়ক মহাসড়ক রাজপথ অলিগলি ঘুপচি
অব্যাহত হেটে চলেছি
পরিপাটি দোকানপাট বাড়িঘর বিদ্যালয় উদ্যান উপাসনালয়
সমস্ত কিছু পেরিয়ে যাচ্ছি একে একে
কোত্থাও কোনও প্রাণের চিহ্ন নেই, শব্দ নেই
বেপথু একটি ছায়াও পড়ে নেই কোনওখানে।
মুখগহ্বরে রাজ্যের তেতোভাব নিয়ে চমকে জেগে উঠি
আর ঠিক সে ক্ষণেই অদৃশ্য টিকটিকির টিক..টিক..টিক।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



