ইদানিং ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনলাইন পত্রিকাগুলোর ৯০% গুলোর মধ্যে সব লোচ্চা-লোফার এসেছে রিপোর্টার-সম্পাদক হিসেবে যারা সাংবাদিকতা পেশাটাকে নিকৃষ্টতার নিম্নস্তরে নিয়ে যাচ্ছে। এদের জন্য কলুষিত-কলঙ্কিত হচ্ছে পুরো সাংবাদিক সমাজ। এদের বদৌলতে এখন যোগ্যতা ছাড়াই ঘরে ঘরে সাংবাদিক, হোন্ডায়-হোন্ডায় প্রেস লেখা স্টিকার। জাতীয়-আন্তর্জাতিক জরুরী খবরের চেয়ে এদের রিপোর্টের মূল আলোচ্য বিষয়বস্তু থাকে যৌনতা। আর এসব রিপোর্টারদের সংবাদের নমুনা -
* * আজকেরবাংলাদেশ২৪ নামক একটি অনলাইন পত্রিকার(!!!) রিপোর্ট - এবার হাত-পা বেঁধে সানী লিওনকে গণধর্ষণ !
* * ইউরোবিডিনিউজঅনলাইন নামক আরেক অনলাইন পত্রিকার(!!!) সংবাদের শিরোনাম - অপি করিম ও তিশাকে নিয়ে রাত কাটালেন ইরেশ জাকের !
* * তাজাখবর নামক আরেক আরেক অনলাইন পত্রিকার(!!!) সংবাদের শিরোনাম - নগ্ন হয়ে ঘোড়ার পিঠে চড়ে টুইটারে শারলিন চোপরা !
রাজনৈতিক সমর্থনভিত্তিক কিছু হলুদ পত্রিকার কারনে ইতিমধ্যেই সাংবাদিকতার মতো পবিত্র পেশাটি যথেষ্ট বিব্রতকর অবস্থায় আছে। আর এসব অনলাইন পত্রিকা নামক চটি ওয়েবসাইটগুলোকে এখনি নিয়ন্ত্রণ করা না গেলে এদের জন্য পুরো সাংবাদিকতা পেশাটাই কলুষিত হয়ে যাবে, জনগণের কাছে রাজনীতিবিদদের মতই গ্রহণযোগ্যতা হারাবে সাংবাদিকতা পেশাটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




