somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মর্মহীন বাণী

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বহুদিন পরে জীবন কবিতার পাতায় হঠাৎ ছন্দপতন ঘটল। যান্ত্রিক জগতের অসহ্য আর একঘেয়েমী ছেড়ে হৃদয়ের গভীরে একটু ডুবতে মন চাইল। প্রতিদিন বাসের হ্যান্ডেল ধরে অফিসে আসা-যাওয়া আর অফিসে বসের পেঁচামুখ দেখতে দেখতে জীবনটা যেন একটা স্রেফ যন্ত্রচালিত মেশিনে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র গদবাঁধা নিয়মে নির্দিষ্ট কাজ করা আর অর্থ উপার্জন করে জীবনকে জীবন থেকে সরিয়ে রাখাই যেন জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এক জীবনে মানুষের কতনা অফুরন্ত চাওয়া আর সেই চাওয়াকে পাওয়ায় পরিণত করার জন্য উদ্দেশ্যের পিছনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান। এটা জীবনের কঠিন বাস্তবতা। পথে চলতে গিয়ে পা পিছলে অনেক সময় আঘাত পেতে হয় আবার কখনো রক্তাক্তও হতে হয়। এই দুঃখ বা অসুখ দূর করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হয়। অসুখে বা ব্যাথা পেলে ঔষুধে কষ্ট লাঘব হয় বা রক্তক্ষরণ বন্ধ হয়। কিন্তু জীবনে এমন কিছু মূহুত বা সময় আসে যখন মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয় আর সেই ক্ষত সারানোর জন্য মানুষের কতই না চেষ্টা। কেউ নিজেকে ঘুমে ডুবিয়ে রাখতে চায়, কেউ আবার নেশায় ভুলে থাকতে চায় আর কেউবা অভিনয় করে বা অভিনয়ের চেষ্টা করে। এ যেন নিজের সাথে নিজে অভিনয়! এটা নিতান্তই আত্মপ্রতারণার সামিল। রক্ত মাংসের মানুষের শরীর পরীক্ষা করলে যত দাগ বা কালিমা বা ব্যাথার চিহ্ন পাওয়া যাবে তার চেয়ে অনেক বেশি দুঃখ, দাগ বা ব্যাথার চিহ্ন পাওয়া যাবে মানুষের হৃদয়ে। এতটা দুঃখ-কষ্ট বুকে চেপে রেখে তবুও মানুষ সুখে থাকার অভিনয় করে যায়। শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, “এ পৃথিবীটা একটা বিরাট নাট্যমঞ্চ, আর আমরা সবাই সেই মঞ্চের এক একজন অভিনেতা।" জীবনটা যেন এক মুখস্ত নাট্যসংলাপ। আমরা শুধু নাটকের অভিনেতার মত মুখস্ত বুলি আওড়ে যাচ্ছি। নিজেকে ভুলে গিয়ে পরিস্থিতির শৃঙ্খলে নিজেকে শৃঙ্খলিত করে এ যেন এক নিবর আত্মবিসর্জন। এক মূহুর্তের জন্যও আমরা নিজের কথা শুনিনা। নিজের আত্মা, মন বা দেহকে নিরবে, নিভৃতে গলাটিপে হত্যা করি। যার ফলশ্রুতিতে আমাদের জীবন খাতায় রয়ে যায় শুধুমাত্র শূন্যতার মর্মবাণী। তখন জীবনের প্রত্যেকটি মূহুর্তকে মনে হয় মর্মহীন কবিতার এক একটি শব্দহীন, ছন্দহীন, মর্মহীন মর্মবাণী।
লেখাটা নিন্তান্তই একজন মর্মহীন লেখকের এক মর্মহীন বাণী। তাই যুক্তিতর্কের মর্মবাণীর দিকে দৃষ্টি না দিয়ে মর্মহীণ ভাবে পড়লেই কৃতার্থ হব।
ধনবাদান্তে,
মর্মহীণদর্শী লেখক - অর্ণব মাহমুদ
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×