somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুশীল সমাজের যোগ্য প্রার্থ ী আহবান এবং আমাদের রাজনীতির ভবিষ্যত

১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং দেশে ফোন করা এক মহা ঝমেলা। কম খরচে ফোন করার জন্য সাধারণত কলিং কার্ডে ফোন করি। এমনিতেই অনেকবার চেস্টা করতে হতো আর বর্তমান তত্বাবধায়ক সরকার অবৈধ ভয়েস ওভার আইপি বন্ধ করে দেয়ায় কলিং কার্ড এ সংযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু মনটা খুব ভাল হয়ে যায় যখন শুনি দেশের অবসথা এখন ভালো। অনলাইনে পত্রিকা পড়েও ভালো লাগে। কিন্তু তারপরেও কেমন যেন একটা ভয় হয়। আবার আশা ভঙ্গ হবেনাতো! আমরা যত বার আশায় বুক বেঁধেছি ততোবারই আশা ভঙ্গ হয়েছে।তাই দেখা যায় কেউ আসলেই ভালো কিছু করলেও আমরা আমাদের সংশয় দূর করতে পারিনা। এই তত্বাবধায়ক সরকারের বেলায় ও হয়তো তাই হচ্ছে। কিন্তু আমরা বরাবরের মতই আশা করে যাব। আশাকরি আমরা দেখতে পাবো আমাদের সংসদে বসে আছে তিন শত যোগ্য সাংসদ। তিন শত না হোক আশাকরি সংখ্যা গরিষ্ঠ সাংসদ হবে যোগ্য।

বেশ কিছুদিন আগে ড: ইউনুস, সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ সুশীল সমাজ আহবান জানিয়েছিলেন সংসদ নির্বাচনে যাতে আমরা তিন শত যোগ্য ব্যক্তিকে প্রতিদন্ধিতা করাতে পারি। তারপর ড: ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন এবং তাঁর দায়িত্ব ও জনপ্রিয়তা দুটোই বেড়েছে। উনি রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন।অনেকেই সমালোচনা করছেন। অনেকেই অপছন্দ করছেন। কিন্তু আমাদের আশা করতে দোষ কি? আমরা অনেক অযোগ্য লোককে আমাদের নেতা-নেত্রী হিসাবে নির্বাচিত করেছি আর একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যদি রাজনীতি করতে চায় তো করুক। তবে যদি আশা ভঙ্গ হয় দ:খ একটু বেশি পাবো তাতে সন্দেহ নেই।

আমাদের ভবিষ্যত নেতা-নেত্রী যোগ্য কি অযোগ্য হবে তা নির্ভর করবে যারা রাজনীতি করবেন কিংবা নির্বাচন করবেন তাঁদের যোগ্যতার উপর। কিন্তু যোগ্য ব্যক্তি আমরা কাকে বলবো? স্বল্প কথায় সাধারণ জনগণ যোগ্য নেতা কিংবা নেত্রী বলতে মনেপ্রাণে জনগণের মঙ্গল চায়, জনগণের উন্নয়ন চায় এমন একজন যার মেধা, সততা এবং কর্মপদ্ধতি তাঁর লক্ষ্য কে বাস্তবে রুপান্তরিত করতে পারবে এমন একজনকেই বোধ করি বোঝায়। কিন্তু বর্তমানে একজন যোগ্য সাংসদ আর নির্বাচনে নির্বাচিত হওয়ার মত ব্যক্তির মধ্যে বিস্তর পার্থক্য আমাদের বাংলাদেশে। তিন শত নির্বাচিত সাংসদ সহ নেতা-নেত্রীদের চরিত্র পর্যবেক্ষণ করলে দেখা যাবে দলের ভিন্নতা সত্বেও তাঁদের মধ্যে অমিলের চেয়ে মিল অনেক বেশি। অযোগ্য নেতৃত্বের লজ্জা কিন্তু জনগণের উপরও বর্তায়। দেশ-বিদেশে তাঁরাই তো আমেেদর প্রতিনিধিত্ব করে। সুতরাং এ অবস্থা থেকে মুক্তি পাবার পথ আমাদেরকেই খুঁেজ বের করতে হবে।

সুশীল সমাজের আহবান অনুযায়ী আমরা তিন শত যোগ্য প্রার্থ ী খুঁজে পেলেও সেই তিন শত প্রার্থ ী কোন দিনই নির্বাচিত হবেনা যদিনা আমরা এমন পরিবেশ তৈরি করতে পারি যেখানে প্রথমত তাঁরা প্রার্থ ী হতে পারবে এবং দ্্বিতীয়ত নির্বাচনের ফলাফল পেশীশক্তি, অর্থ এবং অনিয়ম দারা প্রভাবিত হবেনা। বর্তমানে নির্বাচনে নির্বাচিত হবার যোগ্যতা আর যোগ্য প্রার্থ ীর যোগ্যতা যেহেতু এক নয় হয়তোবা তিন শত যোগ্য প্রার্থ ীরই জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু তাই বলে ঐ আহবান মোটেও ভুল ছিলনা। যোগ্য প্রার্থ ী দেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে কিন্তএগিয়ে আসার জন্য যে সাহসের প্রয়োজন তা যোগাতে হবে আমাদেরকেই।

আমরা অনেক অযোগ্য এবং দূর্ন ীতিপরায়নকে নির্বাচিত করেছি। এমনকি অনেক অশিক্ষিত এবং ধর্মান্ধকেও নির্বাচিত করেছি। তিন শত সাংসদের মধ্যে কতজন যে দেশের ভালোর জন্য কাজ করে তা সঠিক বলতে না পারলেও এই টুকু জানি সংখ্যটা খুব বেশি নয়। এখন সময় এসেছে আমাদের নেতা হওয়ার যোগ্যতা তাঁদের আছে কিনা সে প্রশ্ন করা। একজন অযোগ্য প্রার্থ ী পেশীশক্তি দিয়ে নির্বাচিত হলে হোক কিন্তু সে জানুক যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে সে নির্বাচিত হয়েছে। এমনি ভাবে এমন এক সময় আসবে যখন যোগ্য প্রার্থ ী আর নির্বাচিত হওয়ার প্রার্থ ীর যোগ্যতা এক হয়ে যাবে। আমরা যদি এখনও নেতাদের যোগ্যতা নিয়ে অন্তত প্রশ্নও করতে না পারি তবে সত্যিকারের স্বাধীন বাঙালি জাতির জন্য আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া আর কোন রাস্তাই খোলা থাকবেনা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×