somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অপ্রিয় সত্য কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো সবচেয়ে ভালো গ্রাহ্য না করা কিন্তু না লিখে কিছুতেই পারলামনা। অনেকের লেখা এবং মন্তব্য পড়ে মনে হল যত অল্প কথায় পারা যায় আমাদের কয়েকটি বিষয় নিয়ে লেখা উচিত। আসলে আমরা আমাদের স্বভাব কোন ভাবেই বদলাতে পারিনা তা আমরা যেখানেই থাকিনা কেন। অনলাইন বলুন, মুখোমুখি আড্ডা বলুন, দেশে বলুন আর বিদেশেই বলুন।

1। ধর্ম ঃ আমরা কিছুতেই ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি না করে পারিনা। কারো ধর্ম ীয় বিশ্বাসে যেমন আঘাত করা উচিত নয় তেমনি ধরে নেয়া উচিত নয় যে অন্যরা ধর্মের কিছু জানেনা। একটা কথা বলে নেয়া দরকার ধর্মান্ধ কিংবা মৌলবাদী যে কোন ধর্মেরই হতে পারে। সে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কিংবা অন্য যে কোন ধর্মেরই হোকনা কেন। অন্যকে ধর্ম শিক্ষা দেয়ার আগে একবার ভাবুন আপনি আসলে কতটুকু জানেন। আজ থেকে 800 শত বছর আগে জালালউদ্দিন রুমি যা বলে গেছেন নজরুলও সৃষ্টিকর্তাকে চেনার ব্যাপারে তাই বলে গেছেন। এখন আমি যদি ধর্ম সম্পর্কে নজরুলের বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে চাই আমাকে অবশ্যই ভেবে দেখা উচিত ধর্ম সম্পর্কে আমি কতটা জানি। কিন্তু দেখা যায় কিছু লোক অন্যের ধর্ম বিশ্বাস নিয়ে খুব বেশী রকম চিন্তিত। অথচ ঐ সময় টুকু অন্য কাজে ব্যয় করলে হয়তো আরো উপকারী কাজ হতো। আমি মনে করি যার যার ধর্ম তাঁর তাঁর কাছে। সবার আগে দরকার সবার জন্য অন্ন বস্র বাসস্থান তারপর আসে অন্য সব। যারা আসলেই ধর্ম জানে তাদের কথায় মানুষ রাগ করার কথা না কারণ সে ঠিকি বোঝাতে পারার কথা। উন্নত দেশ গুলোতে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা রাখা হয়েছে বলেই তাঁদের উন্নতি হয়েছে। তার মানে এই নয় যে সেখানে মানুষ ধর্ম পালন করছেনা। আশাকরি এখানে আমরা সকলেই শিক্ষিত (অন্তত প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে) সুতরাং ভালো মন্দ বোঝার ক্ষমতা আশাকরি আমাদের আছে।

2। রাজনীতিঃ রাজনীতি নিয়ে আমরা না জেনে শুনে যে কোন একটা মন্তব্য করতে একটুও দ্্বিধাবোধ করিনা। আমরা সবাই এই ব্যাপারে পটু। অনেক কেই দেখেছি রাজনীতি করে অথচ কোনদিন তাঁর দলের গঠন তন্ত্র ধরেও দেখেনি। সত্য কথা বলার সাহস নাই। নিজের দলের কেউ অযোগ্য হলে তা মেনে নয়া যেন পাপ। রাজনীতিবিদদের ভালো হতে বলার আগে আমাদের নিজেদের ভালো হওয়া উচিত।

3। গর্বের যা কিছুঃ আমাদের গর্বের যা কিছু তা ছোট না করতে পারলে যেন আমাদের শান্তি হয়না। অন্যান্য দেশে দেখা যায় পারলে বাড়িয়ে বলে আর আমরা প্রথমেই খুঁজি কোন খুত পাওয়া যায় কিনা। আমরা এখনো মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করি। দ্্বিতীয় বিশ্বযুদ্ধ বাদে বাংলাদেশেই হয়েছে সবচেয়ে বড় গণহত্যা। অথচ আমরা ঝগড়া করি আসলে কত লোক মারা গেছে। যারা মেরেছে তাঁরা করেনা সত্যতা যাচাই করি আমরা। মানুষ সেই উনিস শত শতকের প্রথম দিকে তুর্কিরা কত আরমেনিয়ান মেরেছিলো তা জানে কিন্তু আমাদের দেশে এতো বড় গণহত্যার কথা শুনলে অবাক হয়ে যায়। জানতে চায় কেন মানুষ জানেনা। আমি বলি আমাদের জন্য। সামপ্রতিক কালের ঘটনা হিসাবে ডঃ উইনূসের কথা বলা যায়। নোবেল পেতে না পেতেই শুরু হলো কি ভাব তাঁর খুত বের করা যায়। খুত অবশ্যই তাঁর আছে এবং খুঁজেও পাওয়া যাবে।কিন্তু আমাদের যেন তর সয়না। তিনি অধিক সুদে ঋন দেয় তো আরেকজন কম সুদে দিয়ে তারপর সমালোচনা করলেই হয়।আর সুদ খাওয়া নিয়ে এখন বলতে চাই না তাহলে অনেক লিখতে হবে। আমরা বলতে পারিনা যে আলাউদ্দিন খান আমাদের বাংলাদেশেই জন্মেছিলো। তার বাড়িতে বরং আক্রমন করা হয়। অনেক প্রতিভার বিকাশ অন্য দেশে গিয়ে হয় আমদের স্বভাবের জন্য।

আমি আমার আগের লেখায় লিখেছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের উন্নতির অন্তরায় আমাদের অশিক্ষা, অসচেতনতা এবং ধর্মান্ধতা। তিন কারণেই আমাদের নারী সমাজও বিভিন্ন ভাবে অত্যাচারীত হয়। এই তিন কারণে আমাদের দেশ এতো পিছিয়ে আছে এবং অদূর ভবিষ্যতে উন্নতির কোন সম্ভাবনা নেই যদিনা আমরা এই তিনকে দূর করতে না পারি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×