এ কেমন বিচার?
১৭ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছেমত দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করার শাস্তি যদি হয় বিদেশে পাঠিয়ে দেয়া তাহলে দূর্নীতিবাজ সৃষ্টি কেন হবেনা। এ কেমন শাস্তি? দেশের বাইরে থাকবে। কোন দিন কাজ করতে হবেনা (অবশ্য কাজ পাবে কিনা সেটাও একটা ব্যাপার)। আরাম আয়েসে কাটাবে। চিন্তার কিছুই না কারণ ব্যাংকে আছে অঢেল টাকা। দেশের কার সাথে দেখা করতে যদি মনে চায় তো টিকিট পাঠিয়ে নিয়ে যাবে দেখা করতে। কোন সাধ অপূর্ণ থাকবেনা। আসলে তা বলা ঠিক হবেনা কারণ দেশের তাঁদের আরো চুরি করার সাধ থাকলে তা আবার যদি হিরো হয়ে ফিরে না আসে তাহলে সাধ পূর্ন হবেনা ( হিররো হয়ে ফিরে যাওয়াটা কিন্তু অবিশ্বাস্য কিছুনা)। দেশের বাইরে পাঠিয়ে দেয়া মানেতো আর আন্দামান এ পাঠিয়ে দেয়া না।
আমি মনে করি দূর্নীতিবাজ দের যদি দেশ ছাড়া করতে হয় তবে বাংলাদেশের কোন এক নির্জন দ্বীপে কয়েদির মত জীবন যাপন করতে দেয়া উচিত। কোন রকম আধুনিক সুযোগ সুবিধা থাকবেনা তবে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা থাকতে হবে। ঐ ধরনের নির্বাশন হলে মেনে নেয়া যায়। কিন্তু বিদেশে পাঠিয়ে দিবে মানে? কত মানুষ বিদেশে যেতে চায় একটু শান্তিতে থাকার জন্য। আর ওরা যেন বর নিয়ে জন্মেছে। চুরিও করবে আবার উপহারও পাবে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না...
...বাকিটুকু পড়ুন
বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন