বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় (এই সরকার কি আগাছা না বৃক্ষ)
১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!" এ কথার অর্থ আমরা সবাই বুঝি। কিন্তু যে বৃক্ষ আগে ফল দিয়েছে তাকে নাম শুধাবার প্রয়োজন আছেকি? প্রয়োজন আছে বৈকি। আধুনিক যুগে কিনা হয়। কৃষি বিজ্ঞানীরা কত কিছু করে। ফুলের রং বদলে ফেলে। নতুন ধরনের ফল জন্মায়। আর কত কিছু করতে পারে। তাই বৃক্ষ যদি আগে ফল দিয়েও থাকে আগামী ফল কি হবে তা হলফ করে নাও বলা যেতে পারে। আর এ জন্যই আমাদের আশার আলো নিভে যেতে যেতেও নিভে যায়না।
আমাদের দেশের রাজনৈতিক ভুমি যখন পুরোপুরি অনুর্বর এবং খরায় ফেঁটে চৌচির তখন সেই মাটিতে গজালো কিছু একটা। দেখতে পুরোপুরি আগাছা। আগাছায় আমাদের কতটুকু লাভ তা আমরা জেনেও তা পরিচর্যা করতে লাগলাম। আধুনিক যুগ কে জানে চেষ্টা করলে হয়তো অমৃত সম ফল ফলাতেও পারে। দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল। যত দিন যায় ততই আরো বেশি করে আগাছার সাথে বেশি মিল পাই। কিন্তু ভালো ফল পেতে হলেতো আগাছাকে বৃক্ষের মত সময় দিতে হবে। মনের সংশয় কিছুতেই কাটেনা। কৃষি বিজ্ঞানীরা তাঁদের ভেলকি বাজি দেখিয়ে এমন কিছু কি ফলাতে পারবে নাকি আগাছা আগাছাই থাকবে এই নিয়ে বড় চিন্তিত। ফল যদি বিফলে যায় তবে দেখা যাবে এক যুগ অপেক্ষা করে আগাছার মতই উপড়ে ফেলতে হবে। তবে আমূলে উপড়ে ফেলতে হবে যাতে আর কোন দিন গজাতে না পারে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন