somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আর্টিিস্টক  বিপ্লব
আর্টিস্ট/ব্লগার/টুকটাক ধরনের গাতক------ ধুসর ক্যানভাস---জমাট বাঁধা রঙের তুলি--- কলমের সুচাগ্র ডগা-- গীটারের টুংটাং-- বেচে আছি এই তো।।

পর যোগ বাস জীবন। তুই থমকে দাড়া।।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
কাজে যাই। বাসে এক ঘণ্টার মত লাগে। প্রত্যেক স্টপে যাত্রী উঠে নামে। এই রুটে বেশির ভাগই এশিয়ান। মাঝে মধ্যে সাদা অথবা কালো। মুখগুলো দেখি, পরিষ্কার ভেসে উঠে ভিসা জটিলতা ,অনিশ্চিত এক্সটেনশন,দেশে টাকা পাঠানোর দুশ্চিন্তা হয়তোবা পুরো একটা ফ্যামিলির টেনশন। পিছন ফিরে তাকাই,ফোনে কে জানি উচ্চস্বরে কথা বলছে , ভাল করে শুনি, ভাষাটা দুর্ভেদ্য তবুও বুঝতে কষ্ট হয়না ,টানাপোড়নের হাহাকার। সদা ঋণ গ্রস্থ । মা বুঝতে চায় না বাবা বুঝতে চায় না, ভাই বুঝতে চায় না , অবুঝ বোনটাও বুঝেনা ওর আই-ফোন চাই ই। ভাই টা কেমন আছে, কি খাচ্ছে ,কোথায় ঘুমাচ্ছে,... নাহ ! এগুলো বলে তো লাভ নেই। কে শুনে কার কথা , এক সময় পিছনে রীতিমতো চিৎকার শুরু হয়। বাস থেকে নেমে পড়ি । ভাবি, এই নরকে তবুও মানুষ আসে, স্বপ্ন নিয়ে । হ্যাঁ স্বপ্ন পুরন করে তবে নিজের নয় অন্য সবার।এটাই প্রবাস জীবন। কতই না চাকচিক্যময় !
২)
এমন একটা শহরে বাস করি নিজেকে নিয়ে যে একটুক্ষণ বসবো তার কোন সুযোগ নেই। ট্রেন থেকে নেমে বিশেষ করে আন্ডার গ্রাউনড এ যখন একটু আনমনা আলস্যতা , ব্যস্ত মানুষের ধাক্কায় তড়িৎ সচলায়তন মম দ্রুপধি হাটি। সময় এমনই। রাস্তার দুপাশে তাকাই...বাসের অপেক্ষা। জীবনটা কতই না রঙিন... হয়তবা । কালের সন্ধি বিচ্ছেদ মেলাতে পারিনা। আসলেই জটিল। কি ছিলাম।কি হলাম।।আর কিই বা হতে যাচ্ছি ।ধুসর স্বপ্ন। দুরে মরীচিকা তবুও অস্থির পথচলা । মলিন কাগজের টুকরোতে একদলা থুথু ফেলা । আর যাবই বা কোথায়।।?? কবরের চিন্তা মাথায় আসছে। নাহ, আর মাথা কাজ করছেনা.।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×