somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা চুল ঝরা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই পড়বেন

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপস কর্নার-১

সময়ের আগে চুল ঝরা আমাদের দেশের ছেলেদের জন্য একটা সাধারণ সমস্যা। আমি নিজেও এই সমস্যার শিকার। তাই সেই সব বিশেষ কিন্তু সাদামাটা ব্যাপারগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি যেগুলো এই সমস্যাকে ভিত্তি করে আমাদের সময়ের আগেই বার্ধ্যকের দিকে নিয়ে যায়, আজ সেইগুলো খোলামেলাভাবে আপনাদের শেয়ার করতে চাই। আজ আপনাদের এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলো শুধু ইচ্ছাশক্তি দিয়ে সমাধান করতে পারবেন। আশা করি এগুলো থেকে আপনার উপ কৃত হবেন।

♦ অনেকে বলে দুঃচিন্তা, মাদক, অপুষ্টি ইত্যাদি চুল ঝরার মৌলিক কারণ। অবশ্যই এগুলো মৌলিক কারণ তবে আর একটা মৌলিক কারণ আমরা এড়িয়ে যাই সেটা হলো কারণে অকারণে চুলে হাত দেয়া। আমার মাঝে অনেকেরই এই মানসিক ব্যাধিটা রয়েছে। মিনিটে চুলে হাত দিয়ে ব্যাকে দেয়া কিংবা চিরুনির মাধ্যমে ব্যাকব্রাশ করা। যদি চুলের প্রতি কোন মায়া থাকে আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন। দিনের নির্দিষ্ট সময় ছাড়া চুলে হাত দিবেন না।

♦ অনেকে চুলের বিভিন্ন আকৃতি দেবার জন্য জেল (GEL) ব্যবহার করে থাকেন। যদি আপনি আপনার অধিকাংশ সময় এসিতে অতিবাহিত করেন তাহলে তেমন ক্ষতি নেই। তবে যদি আপনি বাইরে ধুলাবালিতে কাটান তাহলে বলব আজ থেকেই এই দ্রব্যটি ব্যবহার করা ছেড়ে দিন। জেল ( GEL ) ব্যবহারের সময় ধুলাবালি লাগলে চুলে সাথে সেগুলো জড়িয়ে চুলের ভার বৃদ্ধি করে। আর আপনার চুল গোড়া থেকে দুর্বল হলে ঝরতে আরম্ভ করে। তাই স্টাইল আগে না চুল থাকা টা আগে আপনি সিদ্ধান্ত নিন।

♦ অনেকে বাড়িতে কৃত্রিম ঝর্ণাতে গোসল করার অভ্যাস আছে। যদি আপনার চুল পরার সমস্যা থাকে এই অভ্যাস মোটেও আপনার জন্য সুবিধাজনক নয়। পানির স্রোত কম হোক কিংবা বেশি চুলের উপর নিদির্ষ্ট গতিতে ঝরাবার সময় যে চাপ চুলের উপর সৃষ্টি সেটা আপনাকে অল্প দিনের মধ্যে বড় সম্মুখীনের সামনে দাড় করাতে পারে ।

♦ অনেকে চুল পরার সমস্যার কারণে আশপাশে যে যা ব্যবহার করে তার পিছনে ছুটতে থাকে। সেগুলো ব্যবহার করতে নিষেধ করছি না, তবে ব্যবহার করার আগে ইন্টারনেটে একটু উপাদান সম্পর্কে খোজ খবর নেই। বিশেষ করে কোন ক্ষতিকর উপাদান আছে কিনা অবশ্যই জেনে রাখুন। মমে রাখবেন তাদের বলা বেশিরভাগ ব্যবহার্যগুলো বাইরের হয়ে থাকে। যতই ভাল জিনিস হোক না কেন আবহাওয়া কার্যকারিয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে।

♦ অনেকেই নিয়মিত শ্যাম্পু ব্যবহার করেন। ভাবেন, এটা করলে চুল সতেজ আজ সুস্থ থাকেন। অনেক বড় ভুল ধারণা করে বসে আছেন । যেহেতু বেশিরভাগ শ্যাম্পু এবং তৈরির শ্যাম্পুর ফর্মুলা বাইরের থেকে আমদানি করা সেহেতু সেগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে বেশির ভাগ মানুষের জন্য কোন ভাল ফল বয়ে আনতে পারেনা। শ্যাম্পু ব্যবহার করলে বাড়িতে তৈরি শ্যাম্পু সব থেকে ভাল অপশন । সেটা সম্ভব না হলে আমাদের দেশ কিংবা প্রতিবেশী দেশের উন্নত মানের শ্যাম্পু পরীক্ষা সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে।

♦ চুল পাকা একটা জেনেটিক সমস্যা। মানসিক কারণেও চুল পাকতে পারে। এটা সমাধান একটাই নিয়মিত হেয়ার ট্রিটমেন্ট করা । আমাদের অনেকে চুল একটা পাকলে সেটাকে টেনে না তুলে শান্তি পান না। ভুলেও এই কাজ করবেন না । মনে রাখবেন আপনার পাকা চুল জোর দিয়ে তোলা হলে আশপাশের অনেক চুলে এর প্রভাব পরে এমনকি পাকতে শুরু করে। চুল পাকলে মন খারাপ করা কিছু নেই। অনেক উপায় আছে পাকা চুলে পরিচর্যা করা। চুল থাকাই সব থেকে বড় কথা।

♦ ডাক্তাররা নাকি বলেন, প্রতিদিন একশো টা চুল পরা স্বাভাবিক ব্যাপার। আমি সহমত নই। যার প্রতিদিন এক শো চুল ঝরে তার চুল কখনো স্বাভাবিকভাবে থাকতে পারে না। এটা যাদের চুল পরা সমস্যা আছে তাদের জন্য এক ধরনের স্বান্তনা বাক্য। তাই চুল চোখে পরার মন উঠতে শুরু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন।

আজ বললাম চুল পরার কারণ নিয়ে। আপনার চাইলে কিছু সহজ এবং কম ব্যয় বহুল সমাধান উপস্থাপন করতে পারি।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×