মর্মফল / আর্য্য
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
হাসিবের আজ মন বড়ই উৎফুল্ল । না, পরীক্ষা ভাল রেজাল্ট করা, কারো বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়া, সুন্দরী কোন মেয়েকে বশ করা এসব কিছু ঘটেনি তার জীবনে। শুধু তার বন্ধুর প্রেম ভেঙ্গে গেছে। আর বন্ধুর উদাস চেহারা কেমন জানি একটু পাশবিক আনন্দ বার বার মনে উকি দিচ্ছে। অথচ এই বন্ধু আজ পর্যন্ত তার উপকার ছাড়া কোন ক্ষতি করেনি। মুখে অনেক সাত্ত্বনা দিলেও ভেতরে যেন কেমন একটা ফুর্তি ফুর্তি ভাব। অথচ এই বৈরিতার কোন কারণ নেই । বাসায় ফিরে জোরে গান ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পরলো। আজ আমেজের একটা ঘুম হবে।
২
আট বছর পর। হাসিব শূণ্য চোখে বারান্দায় বসে আছে। পৃথিবীটা যেন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে হাসিবের। তিন বছরের সংসার। পরীর মত সুন্দরী বউ। সব কিছু সুন্দরভাবে চলছিলো। হঠাৎ আজ বিকালে হাসিব অফিস থেকে বাড়ি এসে দেখলো চিঠি। বিশাল বড় চিঠিটার মোদ্দা কথা হলো, হাসিব তার স্ত্রীকে সুখী করতে পারেনি তাই সে বাড়ির কেয়ার টেকারের সাথে সুখের সন্ধানে পালাচ্ছে। যতই চেষ্টা করা হোক এসব ব্যাপার চাপা রাখা যায় না। রাতের মধ্যে এই কংলক সবখানে প্রচার হয়ে গেল। অনেক এলো সাত্ত্বনা দিতে। এক শহরের থাকবার সুবাধে সেই বন্ধুটিও এলো, যার প্রেম ভেঙ্গে গেছিলো। মুখে অনেক সাত্ত্বনা দিলেও হাসিবের মনে হলো বন্ধুটির মুখে কোথাও যেন প্রশান্তির ছাপ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।
প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"
প্রতিটি যুদ্ধের আছে একেকটি...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন