আমি ভাঙ্গতে চাই নিরবতা
ভাঙ্গতে চাই মনের জটিলতা
ভুলতে চাই সব কষ্ট,ভুলতে চাই সব ব্যথা
আমি হারাতে চাই অরণ্যে,
দেখতে চাই সাগরের উচ্ছলতা
স্রোতের মাঝে হেটে চলা
নিজেকে নিয়ে ছুটে চলা।
খুজতে চাই হাসিমাখা শৈশব
নদীর কলকল ধ্বণী যেথা ভালোবাসার কথা বলে
কাশবনের সেই উদ্দাম বাতাসে নিঃশ্বাস নিতে চাই প্রান খুলে
চিৎকার করে বলা যায় মনের অব্যক্ত কথা
অনর্থক এই চাওয়া,
অনর্থক এই কল্পনা!!
তবু ভালো লাগে ভাবতে,
ভালো লাগে অদৃশ্য কিছুর অপেক্ষা করতে,
মনে হয় কেউ ডাকছে আমায়!!
অনেক দূ্রে তার ঠিকানা,অজানায় যার বসবাস……
আমি রোজ যন্ত্রণায় আর্তনাদ করে উঠি
নিজেকে নিজের ভেতর ভেঙ্গে চু্রমার হয়ে যেতে দেখি
অদ্ভুত এ যন্ত্রণা!!!!
অদ্ভুত এর তাড়ণা!!!!
তবু বইছি এই যন্ত্রণা……..
কাউকে বুঝাতে পারবো না,আমার ভাবনা
বড় ক্লান্ত আমি,অস্থির মোর চেতনা
কারো জন্য অপেক্ষা নয় মোর পাওনা!!!
আমি ভাঙ্গতে চাই নিরবতা
ভাঙ্গতে চাই মনের জটিলতা
ভুলতে চাই সব কষ্ট,ভুলতে চাই সব ব্যথা
স্বপ্ন আমার ধূলিমাখা স্বপ্ন
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।