somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপমানের দিন... লাঞ্ছনার দিন...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপমান মানুষের সবচেয়ে ঘৃণিত বিষয়। কেউই অপমানিত হতে চায় না।
অপমানের আবার বিভিন্ন মাত্রা আছে। অপমান যদি হতে হয় একাকি অবস্থায়, তা এক রকম, যদি হয় কিছু মানুষের সামনে তা আরেক রকম; যদি তা হয় অনেক মানুষের সামনে তা অন্য রকম। যতো বেশী মানুষের সামনে অপমানিত হতে হয় তার জালার তিব্রতা ততোই বেশী হয়।
অপমান যদি কেবল সেই অপমানের মুহুর্তের সাথেই সম্পৃক্ত থাকে--যার কোনো স্থায়িত্ব নেই--তার অনুভুতি এক রকম, কিন্তু অপমান যদি এমন হয় যার বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হবে তা আবার আরেক রকম।

অপমান যদি হয় কেবলই ব্যক্তিত্বে আঘাত-- শরীরের উপর নয়, তা এক রকম, কিন্তু অপমান যদি আঘাত হানে একই সাথে ব্যক্তিত্ব ও শরীরের উপর তা আরেক রকম।

কিন্তু কেমন যন্ত্রণা হবে সেই অপমানের যদি তা হয় মানব দানব তথা গোটা সৃষ্টিকুলের সামনে! একেবারে প্রথম সৃষ্টি থেকে নিয়ে সর্বশেষ সৃষ্টির সামনে। যেখানে আপনার প্রিয়জন-প্রিয়তমা, বাপ-চাচা, দাদা-পরদাদা, ছেলে-সন্তান, নাতি-পুতি, আত্মিয়-সজন, পাড়া-প্রতিবেশী সকলে তো থাকবেই! থাকবেন জিবরাঈল, মীকাঈল, ইসরাফীল সহ সকল ফেরেশতাগন! থাকবেন মুহাম্মাদ, 'ঈসা, মূসা, ইবরাহীম আ. সহ সকল নবীগন!

হ্যা, কেয়ামতের দিন আল্লাহ তা'আলা তাঁর পায়ের গোছা উম্মোচিত করে দিয়ে সকলকে সাজদা করতে আহবান করবেন কিন্তু যারা আজ সুস্থ-সবল থাকা সত্ত্বেও তাঁকে সাজদা করছে না, কিংবা করছে কেবল লোক-দেখানোর জন্য তারা সেদিন সাজদা করতে পারবে না। তাদের মাজা-কোমর-পিঠ এক খণ্ড কাঠের মতো শক্ত হয়ে যাবে। তারা মাথা নত করতে পারবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ "যেদিন (সাক) পায়ের গোছা উম্মোচিত হবে এবং তাদেরকে সাজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তখন তাদের চোখ নীচু হয়ে যাবে; অপমান আর লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। কারণ, তাদেরকে (দুনিয়াতে) সুস্থ অবস্থায় সাজদা করতে ডাকা হয়েছিলো, (কিন্তু তারা তা করেনি)। (আল কুরআন ৬৮ঃ৪২-৪৩)

আবু সা'ঈদ রা. বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি "আমাদের প্রতিপালক যখন তার পায়ের গোড়ালি খুলবেন তখন লোকদেখানো সাজদাকারীরা ছাড়া ঈমানদার নারী-পুরুষ সকলেই তাকে সাজদা করবে। তারা সাজদা করতে চাইলে তাদের পিঠ এক খণ্ড কাঠের মতো শক্ত হয়ে যাবে। (বুখারী ৪৯১৯, মুসলিম ১৮২,)

আমরা জানি না আমাদের কার দুয়ারে কখন মৃত্যু এসে দাঁড়াবে। যদি আমরা কেউ এখনো নিয়মিত সালাতে অভ্যস্ত না হয়ে থাকি তাহলে পরবর্তি ওয়াক্ত থেকেই শুরু করি। আর যারা আদায় করছি তারা নিজেদের অন্তরের গভীরে আরেকবার নজর বুলিয়ে নেই--সত্যিই একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করছি তো!
অন্যথায় অপেক্ষা করছে সেই দিন... অপমানের দিন... লাঞ্ছনার দিন...।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমীন!!!
----- SEAN Publication থেকে সংগৃহীত ।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×