আঁধারের জমাট শূন্যতায় শুনসান উঠোন ঘর-
তেপয়ে উল্টোনো হাড়ি তক্তপোষে ত্রিমাত্রিক ঢেউ
আড়াআড়ি খুলে রাখা দক্ষিন দুয়োর
রাতের মাঝখানে ঝুলে আছে চাঁদ.....ক্ষয়ীষ্ণু রূপোর বিষাদ
নোনা বাতাস জ্বল-জ্বল জ্বলে, মগডালে..... জোনাক পোকা
এলোমেলো খোঁজে অন্ধকার নিখাঁদ
বৃষ্টির জল ধুয়ে দিয়ে গেলে যুঁইফুল তারস্বরে কাঁদে, সুবাস ছড়ায়
জ্যোৎস্নার মিহি দানায় ভাসে নৈশব্দ
কিশোরীর ঘুমন্ত শরীর..... পাশ ফিরে শোয়
স্বপ্নেরা উঁকি ঝুকি মারে,
আদিম পুরুষেরা দেবদূত হয়
সীসারঙা মঘে ভাসে..... আধখানা চাঁদ সাঁতরায়
ভাউল্যা বাশের ডগায় লক্ষ্মী প্যাঁচা ডাকে
এস্রাজে ঝি-ঝিদের কোলাহল
মহাকালের নীলাভ শূন্যতায় নক্ষত্রেরা খসে পড়ে শেষে
শেষ রাতে, বৃষ্টির মতো বিষন্নতায়।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



