somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা ওম্যান

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মহিলা। স্বামী জুয়াড়ি। বিয়ে পারিবারিক ভাবেই হয়ে ছিল। ত্রিশ বছরের বিবাহ জীবনের ইতি হতে চলেছে। প্রাপ্ত বয়স্ক এক মেয়ে আর এক ছেলে, এই ডিভোর্সের আয়োজন করেছে। মায়ের প্রতি তাদের বাবার নির্যাতন তাদের সহ্য হয় না।
.
যাঁর কথা বলছি, ইমদাদুল হক। মদে আসক্ত। এক সময় রাতভর মদ খেয়ে ঘরে ফিরতেন। ফিরেই বউকে আচ্ছা মতো পিটাতেন। মালয়েশিয়ায় থেকে বহু টাকা কামিয়েছে এক সময়। দেশে এসে জুয়া খেলে সব ওড়াতে লাগলেন। তাঁর বাবা-মা মনে করলেন, ছেলেকে বিয়ে দিয়ে দিলে, হয়তো সমস্যার সমাধান ঘটবে।

বিয়ে হল। বাচ্চা হল। কিন্তু জুয়া ছাড়তে পারলেন না। মালয়েশিয়ার টাকা শেষ। জমি জামা বিক্রি করা শুরু করলেন। তাঁর স্ত্রী কিছু বলার সাহস পেত না। সপ্তাহে দুই তিনবার মেরে তিনি তাঁর স্ত্রীকে চুপ করিয়ে রাখতেন। এজন্য, বাচ্চাদের কাছে অনেকটা ভিলেন হয়েই থাকতেন। আর উনার স্ত্রী বাবার বাড়ি থেকে টাকা এনে, ছেলেমেয়েদের মানুষ করতে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন।

এখন তাঁর রাত করে মদ খেয়ে বাড়ি ফেরার সামর্থ নেই। ছেলে মেয়েরা আগেই তাঁকে ছেড়ে দিয়ে ছিল। এখন তাঁর স্ত্রীও তাঁকে আনুষ্ঠানিক ভাবে ছেলে চলে যাবে।
.

এই প্রথম মা আদালতে এসেছে। তাও আবার নিজের ডিভোর্সের কেসের জন্য। তাই তাঁর ছেলে মেয়ে তাঁকে খুশি রাখার জন্য এটা ওটা বলছে।

জজ সাহেব যখন, তাঁকে কাঠগড়ায় উঠতে বলল। তিনি রীতিমতো কেঁপে উঠলেন। কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলেন কাঠগড়ায়। হঠাত্ তাঁর চোখ গেল, দূরে কোণে অসহায় ভঙ্গিতে বসে থাকা তাঁর বৃদ্ধ স্বামীর দিকে।
মহিলা ভাবলেন, -এই লোকটা এত কষ্ট দিল। কিন্তু আজ লোকটার জন্য এত খারাপ লাগছে কেন। আমার খুশি হওয়ার কথা। মুক্তির খুশি। কিন্তু আজ কেন মনে হচ্ছে, আমি এই লোকটাকে ছেড়ে চলে গেলে, লোকটা তো অসহায় হয়ে যাবে...

মহিলা কাঁপতে কাঁপতে বেহুঁশ হয়ে গেলেন। আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হল।
মহিলা কিছুটা সুস্থ বোধ করার পরে। জজ সাহেব তাঁকে জিজ্ঞাসা করলেন,-আপনি কি ডিভোর্স চান আসলেই?

মহিলা কাঁদতে কাঁদতে বললেন, - না। কাউকে অসহায় করে আমি ছেড়ে চলে যেতে পারব না...
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×