somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যায়াম বাড়ায় মস্কিষ্কের আকৃতি

১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডয়েচে ভেলেতে এই মাত্র আর্টিক্যালটা পড়লাম। ভালো লাগলো। পরে যদি খুঁজে না পাই তাই এখানে আমার ডায়রীতে তুলে রাখলাম।

ব্যায়াম বাড়ায় মস্কিষ্কের আকৃতি

এক রোগীর মস্তিষ্কে অস্ত্রপোচারের সময় ভুল করে তার হিপোক্যাম্পাস কেটে বাদ দেওয়া হয়েছিল৷ দেখা গেল, তার পুরোনো সব কিছুই মনে আছে কিন্তু নতুন কিছু আর মনে থাকছে না৷ এই হিপোক্যাম্পাস আসলে কি?

হিপোক্যাম্পাস হলো মানুষের মস্তিস্কের একটি অংশ- যা মানুষের স্মৃতিশক্তির জন্য দায়ী৷ শারীরিক সুস্বাস্থ্য মানুষের স্মৃতিশক্তি সমৃদ্ধ করে, বাড়ায় মস্তিস্কে হিপোক্যাম্পাসের আয়তন৷ হিপোক্যাম্পাস আসলে মস্তিষ্কে নতুন স্মৃতির রেশ তৈরি করে, যদিও সেই রেশগুলো হিপোক্যাম্পাসে তৈরি হয় না (হলে হিপোক্যাম্পাসের সাথে পুরনো স্মৃতিও নষ্ট হয়ে যেত)৷ মানবজাতির একটা বড় চ্যালেঞ্জ আলঝাইমার রোগের সৃষ্টি হয় এই অংশের ত্রুটির কারণে৷ এনকেফেলাইটিস রোগাক্রান্ত রোগীর হিপোক্যাম্পাস আক্রান্ত হয় মস্তিষ্কে অক্সিজেনের অভাবে৷

রহস্যময় মস্তিষ্কের সমস্ত অংশের কাজ ঠিকঠাক জানা যায়নি, কিন্তু জানার চেষ্টার কোনো ত্রুটি নেই৷ হিপোক্যাম্পাস এরকমই একটি গুরুত্বপূর্ণ অংশ যার গুরুত্ব জানা থাকলেও কার্যপদ্ধতি জানা নেই, মনস্তত্ত্ববিদ আর স্নায়ু বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে দ্বিমত আছে৷ সন্দেহ নেই ভবিষ্যতের জন্য হিপোক্যাম্পাস এক বিরাট চ্যালেঞ্জ৷ মহিলাদের হিপোক্যাম্পাস পুরুষদের তুলনায় অনেকটা বড়ো এবং সক্রিয়৷

সম্প্রতি গবেষকরা তাদের গবেষণায় দেখতে পেয়েছেন যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি সু্স্বাস্থ্যের অধিকারী, তাদের হিপোক্যামপাসের আকার শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের চেয়ে বড়৷ ‘‘হিপোক্যাম্পাস'' নামে একটি পত্রিকার বিবরণে দেখা গেছে যে, তুলনামূলক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি অন্যান্য ব্যক্তিদের পেয়ে শতকরা ৪০ভাগ বেশী৷ গবেষকদের দাবী, যে হিপোক্যাম্পাসের আয়তনকে আরো বড় করা সম্ভব৷এর কার্যক্ষমতা বৃদ্ধি করা সম্ভব৷ লন্ডনের ট্যাক্সিচালকদের নিয়ে একটি সমীক্ষায় দেখা গেছে অপেক্ষাকৃত অভিজ্ঞ ট্যাক্সিচালকদের হিপোক্যাম্পাস নতুন ট্যাক্সিচালকদের চেয়ে বড়৷ আরেকটি গবেষণার ফলাফলও চমকপ্রদ৷ জার্মানির চিকিঃসাবিজ্ঞানের ছাত্ররা যখন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে তখন তাদের হিপোক্যাম্পাসের আয়তন আগের চেয়ে অনেক বেড়ে যায়৷ আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, শরীরচর্চা হিপোক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করে৷

(ফারজানা কবীর খান, ডয়েচে ভেলে)
মূল লিংক্স ঃ Click This Link


সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×