somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডেল

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেবলি দরোজা খোলার শব্দ ;
আড়াল থেকে সঙ্গী খোজা
উপস্থিত চোখে শুধু শূন্যতার সন্ধান ;
কেবলি দরোজা বন্ধের শব্দ

সিমেন্টের বিশ বাই বিশ ইঞ্চি খোপ ;
ছয়শ কোটি সত্ত্বা থেকে বিচ্ছিন্ন দ্বীপ ;
চেহারার উপর ডেস্কটপের বিমর্ষ আলো ;
কোথাও কেউ নেই

এই হননময় ক্ষণে প্রজনন-ই নির্বাণ ;
ইট আর চুনের চামড়া ভেদ করে
মানুষের মৌলিকতম অঙ্গ উঠে দাঁড়ায় ;
পচা গলা চক্ষুতে ধানের শীষ দুলে ওঠে

অন্তর্জালের অলিতে গলিতে বেশ্যার দালাল
সিগ্ন্যালে সিগ্ন্যালে ফেলে রাখে নমুনা স্তন , যোনী ;
পাচ তারা হোটেলের উচ্ছিষ্টে এখন যদি ডুবাই মুখ
তবে দুর্ভিক্ষগ্রস্ত আমার একটুও খারাপ লাগবে না ;

ক্ষিধে লাগলে যে শরীর দিবে তার মাংসই খাবো
মাড়ির দাতের আগ্রাসনে তবু কোনো ব্যক্তিগত কিছু নেই ;
হাজার হাজার লোকের সাথে একই মাংস চিবোলে তাতে
কোনো হিংসা থাকে না ; আমরা সবাই এক গোত্রের কুকুর

যে ঈশ্বরীকে আমরা বলি দেই বদ্ধ ঘরের অন্ধকারে
তাকে পত্রিকার ভাষায় মডেল বলে অভিহিত করা হয় ;
বিকৃতির শেষতম বাকের নিঃসঙ্গ মঞ্চে সে-ই পরম ত্রাতা
আমরা এই পুণ্যাত্মার আমিষে সন্ধান করি অভিষ্ট নির্বাণ ;

এই বোধিদ্রুমময় কালে কে কাকে খুন করে কেউ খবর রাখে না
বস্তুত খুনী ও শিকার আড়ালে আবডালে নিয়ে নেয় ঘটনার মুনাফা
তাদৃশ হে দেবী , তোমার ধর্ষণ নিয়ে তুমি আমি সর্বক্ষণ নির্বিকার
প্রকৃত প্রস্তাবে ধর্ষণের পর তুমি আমি একসাথে করি যথাক্রমে

লাইক-শেয়ার-ভিউ এবং স্খলিত বীর্যের ঐচ্ছিক বাটোয়ারা ;

মূলত মুক্তবাজার অর্থনীতি কাউকেই হতাশ করে না।

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×