তুমি সংসার নামের সুরম্য মোড়কে ঢেকে রাখো
অতীতের সব বেদনার নিকোটিন;
স্বামীর বাহুডোরে অথবা সন্তানের চুম্বনের আপাতসুখে
বহু কষ্টে ফিল্টার করতে চাও পরকীয়ার কামনা;
দিনশেষে সেই প্রেম সেই স্মৃতি ঠিক ই স্মোক করে তোমায়
স্বামী সন্তানের মাঝে তুমি শুয়ে শুয়ে পুড়ো বাসনার আগুনে ;
এসব জানি; জেনে যে বড্ড খুশি তা অবশ্য নয় ;
তোমার দহনের পর পড়ে থাকা ছাই যে জমা হয় আমারি বুকে ;
আমার বুক আদিকাল থেকে থেকে অদ্যাবধি তোমার জন্য
এক অবরুদ্ধ অ্যাশট্রে।।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




