তোমারই কথা ভেবে
১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহরের আধো সন্ধ্যায়
যখন শহুরে মানুষ গুলো
ঠান্ডায় জরোশরো,
নিরবেও আমি তখনো
তোমার কথা ভাবি।
এই পৌষে যখন শহরের
পার্কগুলো নিরবতায় শুনশান,
যখন শহুরে মানুষেরা
একটু আলো, একটু উষ্ণতার
অভাবে মগ্ন,
তখনো আমি শুধু তোমারই
অভাব বোধ করি।
আমি তো তোমারই কথা ভাবি।
কুয়াশার চাদরে ঢাকা আজ এ শহর,
আমার এ হৃদয় আজ শূন্যতায় ঢাকা
আর বিষণ্ণতায় গুনি প্রতিটা প্রহর!
এ শহর নিরব,এ শহর বধির
এ শহর পাষাণ।
এ শহর আমায় জানে না,
এ শহর আমায় বুঝে নাহ,
এ শহর আমার অভাবের
চিৎকার শুনে নাহ!
শহর না বুঝলেও তুমি তো বুঝো,
তুমি আজ এ শহরে নেই,
কিন্তু আমি তো তোমার কথা ভেবে
হতে পারি দেবদাস,
এই তোমার কথা ভেবে
বানাতে পারি তাজমহল।
কিংবা ছড়াতে পারি
ওই রবির ন্যায় আলো!
শুধু পারবোনা আমি,
যদি বলো শুধু
তোমাকে নিয়ে না ভাবতে!
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা,
তোমাকে দিয়ে পূরন
করি আমার সকল শূন্যতা।
শুনতে কি পাও আমার
অভাবের চিৎকার?
শুনতে কি পাও?
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন