প্রিয়তমার উদ্দেশে চিঠি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হেমন্তের এই মিহি সন্ধ্যায় ক্লিপটোম্যানিয়াক চাতুর্যতায় ভুলে যাওয়া একসময় স্বাভাবিক হয়ে ওঠে। নব্য উপনিবেশবাদ তো সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে। আধুনিক যুগে তৃতীয় বিশ্বে তোমার-আমার চিন্তাগুলোর নির্ধারক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া। তাই তো তারাই নির্ধারণ করে তোমার-আমার উপযুক্ততা।
মদ ও মধ্যরাতের গল্প শুনে আমরা ভ্রু কুঞ্চিত করলেও মদের নহরেই হারিয়ে যাই। অই সিঁড়িটাকে ধরে রাখে বিত্ত ও বৈভব। কোন জানালা দিয়ে কতখানি শরতের আকাশ দেখা হয়েছে, শীতের কুয়াশামাখা বিকেলের ব্যালকনিতে কতটা রোদ জমেছে, বৃষ্টির গন্ধে কতটা নাগরিক হয়েছে আমাদের চারপাশ― তার যোগফল আঙুলের ভাঁজে গড়াচ্ছে প্রতিনিয়ত।
প্রিয়তমা আমার, রেস্তোরাঁর ম্রিয়মান আলোর ভিড়ে তোমার সজল কালো চোখ দেখিনি আমি। যাদুবাস্তবতার সূক্ষ্ণ ডালপালায় তুমি আর আমি ঘড়ির কাঁটা ধরে ঝুলছি।বৈশ্বিক পুঁজিবাদ কৃষ্ণকলিদের চোখেও ভরে দিয়েছে গ্লুকোমার বীজ। নিরন্তর পাল্টে যাওয়া এই সময়। সীমাবদ্ধ বর্তমানে হয়তো তোমাকে উঁকি দিয়ে ডাকছে মধ্যরাতের অশ্বরা। কেবল বায়োস্কোপের চোঙ থেকে চোখ ফেরালেই সাদাকালো রঙেরা গাঢ় হয়ে ওঠে। ভীষণ গাঢ়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন