জোনাকি সন্যাস
০২ রা মে, ২০২২ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জবার শাখায় একদিন শিশির জমা দেখে ওই সকালে ভেবেছিলাম যে হয়তো পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু হয় না। পরে জীবন আমাকে বোঝলো মানব জনমের থেকে সুন্দর কিছু নেই। যে মানুষকে আমরা ঘৃণা করি সেই মানুষকেই আমরা ভালোবাসি বেঁচে থাকবো বলে। আজ উদ্দেশ্যহীনভাবে লিখতে বসলাম যেন কিছু লিখতেই হবে এমন মানসে। নিজেকে নিয়ে লেখা হয়না আসলে লিখিনি কখনো ওভবে। কাল সকাল থেকে সারাদেশে ঈদ পালন করা হবে। সারা দেশ বললাম কারন হয়তো এদেশে আবার কেউ কেউ তো অন্যদেশের সাথে মিল রেখে ঈদ পালন করে তাই। কিন্তু কাল আমার ঈদ আসবে কিনা আমি সন্দিহান সে ব্যাপারে বেশখানিক। সব কিছু বেশ খারাপ ভাবে মিস করছি। নিজের মতো গুছিয়ে নিতে চেষ্টা আমার সব সময় আমার ছিলো এখনো আছে। কিন্তু সব কিছুর সাথে মানিয়ে নিতে গিয়ে এ্যানার্জি ড্রেইন হচ্ছে। যাহোক সেটাও খুব বড় বিষয় না। জীবন সুন্দর আমি সুন্দরের খোঁজে বেরিয়েছি পথে হতাশ আমার হতে নেই। পথে যদি কিছু হারাই সে হার আমার ভেতরে ক্ষত তৈরি যত গভীর করুকনা কেন আমি সেই গিরিখাতে জল ভরে সমুদ্র তৈরি করতেই পারি। দিন শেষে যেতে যেতে.........
আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পুজা হয়নি সমাপন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন