somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ আসিফ আমান আপন
আসসালামুয়ালাইকুম,ধন্যবাদ আমাকে ভিজিট করার জন্য। আমি বর্তমানে পড়াশোনা করছি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনলজি, খুলনাতে। আমি একজন কোম্পিউটার সাইন্সের স্টুডেন্ট। অনেকদিন থেকে লেখার তগিদ থেকে লেখা শুরু করছি। জানি না লেখা কেমন লিখি, তবে লিখতে ভালো উপভোগ করি

১০০০ টাকার নোটের খুচরা অনুভূতি

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমাকে নিয়ে চাইলেই ১০০০ শব্দের একটা গল্প লেখা যায়, কিন্তু কি জানো তোমার সাথে আমার গল্পের সংখ্যা একটায় সিমাবদ্ধ রাখা একটু অন্যায় বটে। খুচরা গুলোই লিখি আগে কেমন? শব্দের ট্রাফিক জ্যামে আটকে থাকা আমার বিআরটিসির ডাবল ডেকার মনের ৩২ নম্বর সিটে মাঝে মধ্যে ভ্যাপসা গরমেও কুম্ভকর্ণ ঘুম দিয়ে ফেলি চিড়ে চ্যাপ্টা আবেগে। তোমায় নিয়ে কিছু একটা চাইলেই লিখতে পারি সেটা একটা গল্প নয় অনেক গুলো।
লিখতে ইচ্ছে করছে তাই লিখে ফেললাম কিছু একটা মনে করো এটা খোলা চিঠি তোমার উদ্দেশ্যে।

মনে পড়ে সেদিন যেদিন একা জীবনে খুব বাজে অনুভূতি নিয়েই ডেটিং সাইটে এ্যাকাউন্ট খুলেছিলাম। যে আমি ভেবেছিলাম ভার্চুয়াল রিলেশনশিপ মানেই নিজেকে ধোকা দেওয়া। নিজেকে পরাজিত মনে হওয়াটা বেশিক্ষন দির্ঘস্থায়ী হতে দাওনি বলে ধন্যবাদ। একটা আর পাঁচটা বিকালের মতো সেদিনের বিকাল আসার কোনো বিকল্প ছিলোনা হয়তো। রোজগার মিষ্টি বাটার বানটাও খেতে খুব খারাপ নোনতা লাগছিলো, তখই তুমি এসে ধরা দিলে আমার মনের জালে।

-হাই…
-হ্যালো…
-আপনার নামটা ?
-জুনাইনা হাবিবা।।
-পড়াশোনা কিসে করেছেন?
-ঢাকা মহিলা কলেজ…
-আর সাবজেক্ট?
- ইকোনোমিক্স


আর সব স্বাভাবিক ভাবে চলে গেলেও তুমি ডাইনোসর মনটা টেনে নিলে তোমার মনের মায়াতে। জং পড়ে ক্ষয়ে যাওয়া মনটা হুট করেই নেচে ওঠেনি। তুমি বললে আমি সম্পর্কের দায়ীত্ব নিতে চাই। বিশ্বাস করো আমি তখন এই ঘুনে খাওয়া এই সমাজের বিপরীত এক চিত্র দেখতে পেলাম যা তোমায় স্পর্শ করেনি তখনো। ভুলে গেলাম টিভি চ্যানেল, খবরের পাতা ভুলে গেলাম হতাশার তৈল চিত্র ভুলে গেলাম রঙচটা জিন্সের রঙ আরও…আরও…।

মেয়েরা জাদুকর ওদের মধ্যে মায়া দিয়ে বেধে রাখার ক্ষমতা আছে। সেই যাদু-মন্ত্রে বিসম্ভব নাকানি-চুবানি খেয়ে প্রেমে পড়লাম কিছুদিন পরই। সমাজ, সংসার বা দেশের অর্থনিতীর চিত্রে হতাশার লেশ ছিলো না এই ইকোনমিস্টের মধ্যে। ছিলো না আর ১০ টা মেয়ের মতো অবসেশন। তুমি দুহাত ভরে মায়া দিয়েছো আমিও নিয়ে কার্পণ্য করিনি একটুও। আমি বেহায়া বইকি এই বিষয়ে।

দোয়াতে কালি ভরে রেখেছিলাম প্রেম কাব্য লিখবো, সে আর হয়ে ওঠেনি। আসলে উপযুক্ত হয়নি সময় আর মেঘযুক্ত আকাশ। আমাদের গল্পের মধ্যের ৯ মাস পার করে ফেলেছি তোমার পুরোনো গল্পের রাজ্জাক-কবরী জুটির মতো টের পাইনি।

এর মধ্যের রোদ আর বৃষ্টি বা ঝড় এলো মেলো করে দিতে চেয়েছে আকড়ে ছিলাম দুজন দুজনে। তোমাকে আলাদা রাখতে চেয়েছে কালো সময়, পারেনি। আমরা এক হতে চেয়েছি যেন অনেক বছর আগেই। প্রেম কাব্য এখন মনে হয় ঠিক লিখতে পারছি।
বৃষ্টি-বিলাসে এখনো অনেকটা বাকি। ছোট এ জীবনে অপূর্ণতা পূর্ণতা হয়ে ইয়ার ফোনে বাজতে থাকে ওয়ার-ফেজের গানের সাথে। আমিও প্রেমে পড়ি রোজ তোমার মায়া মাখানো কন্ঠে। তোমায় গেয়ে শোনাই ‘তোমার জন্য নিলচে তারার একটুখানি আলো।‘ তুমি কি রোজ প্রেমে পড়ো আমার?

ইট-পাথরের এই শহরে সবাই যখন আকড়ে থাকে হিংসার তীব্র উত্তাপে গলে যাওয়া পিচের সাথে। আমরা মুক্তির স্বাদ নিয়ে উড়ে বেড়াই ইকারুসের ডানা ঝাপটে রূপ কথার আকাশে। মিথ্যে কথার এ শহর আমাদের ধরতে পারেনি। আমরা পালিয়ে যাবো নিজেদের আপন ঠিকানায়। অনেকটা পথ চলতে হবে জানোতো এ শহর আমাদের নয়?

--কাল্পনিক
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×