somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় বাংলা

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও
বাংলাদেশ বেতারের কর্মকর্তা-
কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর
পাওয়া গেছে।
বঙ্গবন্ধুর স্মৃতি হিসেবে বাংলাদেশ
বেতারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব
পাওয়ার পর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-
এর কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ
বেতার সদর দপ্তরে সাইনবোর্ড লাগাতে
গেলে বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান,
বাংলাদেশ বেতারের রক্ষণাবেক্ষণের
দায়িত্ব পেয়ে মঙ্গলবার বেলা ১২টার
দিকে বিএসএমএমইউ সেখানে সাইনবোর্ড
লাগাতে গেলে বেতারের কর্মকর্তা-
কর্মচারীরা বাধা দেয়।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি
এবং পরে সংঘর্ষ বেধে যায়। এতে কয়েকজন
আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে একটি
টিম পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিএসএমএমইউ ও বেতারের
কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষকে কেন্দ্র
করে শাহবাগ-ফার্মগেট সড়কে যানজট
লেগে যায়। পুলিশের হস্তক্ষেপে বেলা
দেড়টার দিকে সেখানকার পরিস্থিতি
শান্ত হয়ে আসে।
বিএসএমএমইউর প্রক্টর প্রফেসর হাফিজুর
রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্মৃতি স্থাপনা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ সব
ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণের
দায়িত্ব পেয়েছে বিএসএমএমইউ।
সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় এ সিদ্ধান্ত
নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে
বিএসএমএমইউ তার দায়িত্ব নেবে। এ
সংক্রান্ত দুটি সাইনবোর্ড লাগাতে গেলে
বিএসএমএমইউর কর্মচারীদের বাধা দেয়
বেতারের কর্মচারীরা। এ নিয়ে দু’পক্ষের
মধ্যে হাতাহাতি হয়েছে।’
বাংলাদেশ বেতারের সদর দপ্তরের
নিরাপত্তা কর্মকর্তা মনজেরুর রহমান
বলেন, ‘বিএসএমএমইউকে বেতার কেন্দ্রটি
সংরক্ষণের জন্য দেয়া হয়েছে, বিষয়টা
আমরা জানি। আমরা এখান থেকে
স্থানান্তরিত হওয়ার পর তারা অবশ্যই
দায়িত্ব নেবে।
কিন্তু তারা কোনো প্রকার নোটিস ছাড়াই
অতর্কিতভাবে এসে সাইনবোর্ড লাগিয়ে
দখল নেয়ার চেষ্টা করছিল। এটা আমাদের
নিরাপত্তার ক্ষেত্রে হুমকি। ফলে
আমাদের কর্মচারীরা বাধা দিতে গেলে
বিএসএমএমইউর কর্মচারীরা হামলা চালায়।
এসময় বেতারের কর্মচারী আব্দুল বারেক,
আব্দুল জলিল, মুহাম্মদ ইসমাইল, ড্রাইভার
লতিফ ও হান্নানসহ কয়েকজন কর্মচারী
আহত হয়। এমনকি তারা বেতার ফটকের
বিভিন্ন জায়গায় ভাঙচুরও করে।’
ডিএমপির রমনা জোনোর সহকারী
কমিশনার (এসি) শিবলী নোমান বলেন,
‘হঠাৎ করে কোনো কিছু দখল নেয়া যায় না।
সেটার একটা প্রক্রিয়া আছে। কিন্তু
বেতারের কম্পাউন্ডে এসে বিএসএমএমইউ’র
কর্মচারীরা জোর করে দুটি সাইনবোর্ড
লাগায়। এসময় বেতারের কর্মচারীদের
সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি
হয়েছে।
এখন পরিস্থিতি শান্ত। দু’পক্ষের লোকজন
নিয়ে বৈঠক চলছে বলে জানান তিনি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×