somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থা কেন!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে গত তিন
বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
হাতে ১৮৮ জন অপহৃত বা নিখোঁজ হয়েছেন
বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন
আইন ও সালিশ কেন্দ্র৷ অপহৃতদের
পরিবারের সদস্যদের অভিযোগ থেকেই
তারা এ তালিকা তৈরি করে, জানিয়েছেন
নূর খান৷
আইন ও সালিশ কেন্দ্র বা আসক-এর
পরিচালক নূর খান বলেন, ‘‘আমরা অধিকাংশ
ক্ষেত্রেই এ সব অভিযোগের সত্যতা
পেয়েছি ৷ এমনকি টাকার বিনিময়ে হত্যা
বা ক্রসফায়ারের অভিযোগও আছে৷''
আসক-এর হিসাব অনুযায়ী, আইন-শৃঙ্খলা
বাহিনীর সদস্যদের হাতে ২০১৩ সালে ৫৩
জন অপহৃত হয়েছেন৷ তাঁদের মধ্যে পরে
পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে, গ্রেপ্তার
দেখান হয়েছে পাঁচজনকে৷ এছাড়া আরো
দু'জন উদ্ধার হয়েছেন৷ তবে ৪১ জনের কোনো
খোঁজ আজও মেলেনি৷
২০১৪ সালে একইভাবে অপহৃত হয়েছেন ৮৮ জন৷
তাঁদের মধ্যে ২৩ জনের মৃতদেহ পাওয়া
গেছে এবং ১১ জনকে গ্রেপ্তার দেখানো
হয়েছে৷ এছাড়া উদ্ধার হয়েছেন ১২ জন আর
৪২ জনের কোনো হদিস নেই৷
চলতি বছরে এ পর্যন্ত অপহৃত বা নিখোঁজ
হয়েছেন ৪৭ জন৷ এঁদের মধ্যে ছয়জনের মৃতদেহ
উদ্ধার করা হয়েছে, চারজন জীবিত উদ্ধার
হয়েছেন আর পাঁচজনকে গ্রেপ্তার দেখানো
হয়েছে৷ বাকি ৩২ জন কোথায় আছেন কেউ
জানে না৷
অর্থাৎ গত তিন বছরে নিখোঁজ ১৮৮ জনের
মধ্যে ১১৫ জনের এখনও কোনো হদিস নেই৷
আর যাঁদের পাওয়া গেছে, তাঁদের একটি বড়
অংশ, ৩২ জনের লাশ পাওয়া গেছে৷
আসক-এর পরিচালক নূর খান জানান, ‘‘অপহৃত
বা নিখোঁজদের পরিবার অভিযোগ
করেছেন যে তাঁদের র্যাব পুলিশ বা ডিবি-
র সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷
পরে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি৷
আমরাও দেখেছি, এ সব অপহরণের বড় একটি
অংশের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা জড়িত৷ নারায়ণগঞ্জের সাত খুনের
ঘটনায় যদি লাশ ভেসে না উঠতো, তাহলে
তাঁদেরও আর খোঁজ পাওয়া যেত না৷ এখন
তো জানা যাচ্ছে যে, কতিপয় র্যাব সদস্য
তাঁদের টাকার বিনিময়ে হত্যা করেছে৷ এ
রকম টাকার বিনিময়ে আরো অপহরণ বা
ক্রসফায়ারের অভিযোগও আমার পেয়েছি৷''
তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে সরকার বা
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আমরা
বারবার কথা বলেছি৷ কিন্তু তারা এ নিয়ে
তেমন কোনো আগ্রহ দেখায়নি৷ তাই বাধ্য
হয়ে কেউ কেউ ব্যক্তিগতভাবে
আন্তর্জাতিক পর্যায়েও অভিযোগ
করেছেন৷''
বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো
বক্তব্য জানা যায়নি৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘অপহরণ-
নিখোঁজের তদন্ত থেমে নেই৷ আমরাও
চেষ্টা করছি তাঁদের খোঁজ জানতে৷''
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×