somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বধ্যভূমি হ ইছে নাকি জানিনা তবে গণতন্ত্র নষ্ট হইছে

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন
ভয়াবহ দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা
জিয়া। তিনি বলেন, ২০১৪ সালের ৫
জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর
বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা
হয়েছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন জোট
সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন
নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল
গণতান্ত্রিক অধিকারকে হরণ করে
নিয়েছে।
১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত
মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া
বাণীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসব
কথা বলেন। দলটির দফতরের দায়িত্বে
থাকা যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির
রিজভী এ বাণীতে স্বাক্ষর করেন।
গণমাধ্যমে পাঠানো বাণীতে খালেদা
জিয়া বলেন, মানুষের গণতান্ত্রিক
অধিকার মানবাধিকারের পরিপূরক।
বর্তমানে বাংলাদেশের মানুষের
মানবাধিকার শূণ্যের নিচে অবস্থান করছে।
এদেশে শুধুমাত্র বিরোধীদলের
নেতাকর্মীরাই নয়, সাংবাদিক,
মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক,
শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোন
নিরাপত্তা নেই।
এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং
বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন।
সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই
বিরোধীদলের নেতাকর্মীরা ছাড়াও দল
নিরেপক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশো
আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা
দায়ের করা হচ্ছে এবং কাউকে কাউকে
কারান্তরীণও করে রাখা হয়েছে।
জাতিসংঘের সার্বজনিন ঘোষণার উদ্ধৃতি
দিয়ে খালেদা জিয়া বলেন, বিশ্বের সব
জাতির সকল মানুষের মানবাধিকার
সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে। কিন্তু
দেশে দেশে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা
জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের
সার্বজনিন ঘোষণার নির্দেশনাগুলোকে
তাচ্ছিল্য করছে। নিজ দেশের জনগণের ওপর
চালিয়ে যাচ্ছে বর্বরোচিত আক্রমণ।
শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে
রাখার জন্য জনমতকে অগ্রাহ্য করে
গণবিরোধী শাসক গোষ্ঠী জনগণের
মানবাধিকারের তোয়াক্কা করেনা।
খালেদা জিয়া বলেন, দুঃশাসনের
অচলায়তন তৈরি করতে গিয়ে তারা
(স্বৈরশাসকরা) প্রতিবাদী জনগণের ওপর
নামিয়ে আনে পৈশাচিক উৎপীড়ণ। যারা
সত্য উচ্চারণ করতে চায় তারা
রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক,
পেশাজীবিসহ নগরিক সমাজের যেই
হোকনা কেন, তাদের বিরুদ্ধে মিথ্যা
মামলা দায়ের করা হয়। কারাবাস,
শারীরিকভাবে নির্যাতনসহ জখম এবং
হত্যারও শিকার হতে হয়।
তিনি বলেন, বাংলাদেশে বছরের ৩৬৫
দিনই কোথাও না কোথাও মানুষের
অধিকার লঙ্ঘিত হচ্ছে। শাসকগোষ্ঠীর
নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি
পেতে হলে আমাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ
হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে
আসতে হবে। তিনি বলেন, দেশের মানুষের
জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য একসঙ্গে
আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান
ঘটাতে হবে।
খালেদা জিয়া বলেন, আজ বাংলাদেশসহ
বিশ্বের অনেক দেশে মানুষ একদলীয়
স্বেচ্ছাচারী শাসন, গোষ্ঠী, বর্ণ ও
জাতিগত সংঘাতে অবলীলায় খুন ও গুপ্ত
হত্যার শিকার হচ্ছেন। অদৃশ্য হয়ে যাচ্ছে
হাজার হাজার মানুষ। বিচার বহির্ভূত
হত্যাকা-ের শিকার হচ্ছে অসংখ্য মানুষ।
তিনি বলেন, এই দিনে আমি বিশ্বের
বিভিন্ন দেশের মৌলিক ও মানবিক
অধিকারহারা নির্যাতিত মানুষের প্রতি
সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা বাক,
ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মূদ্রণসহ নাগরিক
স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে
ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠির নৃশংস
নিপীড়ণে আত্মদান করেছেন তাদের প্রতি
জানাই গভীর শ্রদ্ধা।
প্রসঙ্গত, জাতিসংঘ ১৯৫০ সালে ১০
ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা
করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর
‘মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে
আসছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×