অবশেষে দীর্ঘ ২২ দিন
পর সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম
ফেসবুক খুলে দিয়েছে সরকার। ২২টি দিন
যদিও খুব একটা লম্বা সময় নয়, কিন্তু তরুণ
প্রজন্মের কাছে এই ২২ দিনই ছিল অনেক
দীর্ঘ। ফেসবুক খুলে দেওয়ার দাবিতে
তরুণরা রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচিও
পালন করেছে।
তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন মহল
থেকেও দাবি উঠেছিল ফেসবুক খুলে
দেওয়ার।
অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম ফেসবুক খুলে দেওয়ার
ঘোষণা দেন। এরপর সরকারের নির্দেশনা
পেয়ে ফেইসবুক খুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা
বিটিআরসি।
বৃহস্পতিবার দুপুর দেড় টায় ফেসবুক খুলে
দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আড়াইটার
আগ পর্যন্ত ফেসবুকে প্রবেশ করা যায়নি।
তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা
অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে
সিদ্ধান্ত হবে’ বলে জানান প্রতিমন্ত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




