
প্রথম আলোর মত মিডিয়া যখন ছাত্রলীগের হামালায় ছাত্র নিহতের ঘটনাকে গনপিটুনিতে নিহত বলে সংবাদ প্রচার করে তখন এসব মিডিয়াকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে হয় ছাত্রলীগকে আপনারাই সন্ত্রাসী বানাচ্ছেন।
আপনারাই আষ্কারা দিয়ে মাথায় তুলেছেন তাদের। যার কারনে তারা এখন এমন দানবে পরিণত হয়েছে যে মাঝে মাঝে আপনাদেরকেও রেহাই দিচ্ছে না।
ছাত্রলীগের হামলাকে গনপিটুনি বলে চালিয়ে দিয়ে ছাত্রলীগের অপরাধটাকে পাশ কাটিয়ে দিলেন আপনারা।
যশোরে ছাত্রলীগের হামলায় গতকাল একজন নিহত হওয়ার পর আহত দুজনের মধ্য থেকে আজকে একজন নিহত হয়। এ ঘটনায় মানবজমিনের শিরোনাম করেছে: যশোরে ছাত্রলীগের হামলায় শিবিরকর্মী নিহত, আহত ২

ভিতরে বলা হয়েছে, যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, ‘গণপিটুনি দিয়ে ছাত্রলীগ কর্মীরা ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। তিনজনই শিবিরের কর্মী বলে শোনা যাচ্ছে।
অথচ প্রথম আলো বিডিনিউজসহ প্রায় সব মিডিয়া পুলিশের এই উদ্ধৃতির কথা উল্লেখ না করে ছাত্রলীগের এক নেতার উদ্ধৃতি দিয়ে লিখেছে, নাশকতার পরিকল্পনার জন্য বৈঠকের সময় স্থানীয়রা ওই তিনজনকে গণপিটুনি দিয়েছেন।
যেকোনো খবরে সবপক্ষের উদ্ধৃতি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কেউ বিশ্বাস করবে যে, সাধারণ মানুষ শুধু শুধুই এই ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করবে?? তারা কি নিয়ে নাশকতা করতেছিলো? নাশকতার কি কি বস্তু উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে?? কিছুইনা।
অথচ ছাত্রলীগের এই কথাই যে প্রথম আলো বিশ্বাস করেছে তার প্রমান মিললো তাদের এই শিরোনাম দেখে....!!!!

নিহত ছাত্রদের পরিচয় আপনার কাছে যত ঘৃন্যই হোক না কেনো, তাই বলে কি আপনি অপরাধীদের উষ্কে দিতে পারেন?? এটা তো সংবাদ মাধ্যম। নিরপেক্ষ সংবাদ মাধ্যম। দলীয় কোনো মুখপত্র নয়।
শিবির পরিচয় হলেই বুঝি হত্যা করাটা কোনো অপরাধের মধ্যে পড়ে না??? এমন কোনো আইন কি হয়েছে বাংলাদেশে?? নাকি তারা নিষিদ্ধ সংগঠনের কর্মী??
এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে এই মিডিয়াই অনেক ইতিবাচক নিউজ করে। তাদের সমালোচনা করে অনেক কলামও লিখে। কিন্তু কি হবে এসব সমালোচনা কিংবা উদ্বেগের, যদি না আবার তাদের অপরাধী কর্মকান্ডকেই জায়েজ বানিয়ে দেই???
জাতির বিবেক বলা হয় সাংবাদিকদের। সেই বিবেক কি করে জাতির ধ্বংসে ভুমিকা রাখতে পারে?? নাকি বিপরীত আদর্শের কারো বেলায় আপনারা বিবেকের ধার ধারেন না???
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




