somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামী যখন মুরতাদদের সর্দার

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত বছর বাংলাদেশ প্রসঙ্গে আলকায়েদা প্রধান আইমান আর জাওয়াহিরির একটি কথিত অডিও বের হয়েছিলো। সেই কথিত ভিডিওতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে জেহাদে নামার ডাক দেয়া হয়।

বার্তাটিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে কতিপয় বিপথগামী নাস্তিক্যবাদীর আন্দোলন বলে মন্তব্য করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ইসলামপন্থিদের সাজা দেয়া হচ্ছে বলেও দাবি করেন জাওয়াহিরি।

আর যায় কোথায়, মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কিত অংশটুকু যেনো কিছু লোকের কাছে অমৃত রস হিসেবে আবির্ভূত হলো!! জামায়াতের সাথে যে আলকায়েদার কানেকশান আছে সেটা প্রমান হয়ে গেলো!!!

ঘাদানিকের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সাহেব তো অতি উৎসাহের সাথেই তখন বলেছিলেন, জামায়াতকে জড়িয়ে আল-কায়েদা নেতার এমন বক্তব্যে খুব একটা অবাক হননি তিনি। এই সম্পর্ক এর আগে গোপন রাখার চেষ্টা করলেও তা পারেনি তারা। অবশেষে জাওয়াহিরি তা প্রকাশই করে দিলেন।


জামায়াত কায়েদা কানেকশন নিয়ে সব মিডিয়ায় সে কি হইচই!!! যেনো বিশ্বজয় করে ফেলেছে!!!

যাক, এখন আলকায়েদা বলতে পৃথিবীতে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। কারন পশ্চিমারা তাদের পুরনো এই হাতিয়ারটা এখন সরিয়ে ফেলেছেন। নতুন করে মাঠে নামিয়েছেন আলকায়েদারই জ্ঞাতি ভাই আইএসকে।

তো সেই অতিউৎসাহীরা এবার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ নিয়ে আইএসের কোনো বার্তার। জামায়াতের যে আইএসের সাথেও কানেকশন আছে সেটা প্রমান করতে হবে না??

কিন্তু এবার তাদের মাথায় যেনো বাজই পড়লো!! যেখানে আইএস বাংলাদেশে জামায়াতকে ইসলামপন্থি আখ্যা দিয়ে তাদের পক্ষে কথা বলার কথা, সেখানে আইএস কিনা জামায়াত আমির নিজামীকে মুরতাদদের সর্দার আখ্যা দিলো???


চলতি মাসে প্রকাশিত আইএসের অনলাইন ম্যাগাজিন দাবিক-এর ১২তম সংখ্যায় দ্য রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল (বেঙ্গলে জিহাদের পুনর্জাগরণ) শীর্ষক প্রতিবেদনে তারা বিএনপি আওয়ামী লীগের মতই জামায়াতকেও মুরতাদ দল এবং নিজামীকে মুরতাদদের সর্দার বলে আখ্যা দিয়েছে।


হোয়াট ইজ দিস?? নিজামীকে মুরতাদদের সর্দার শোনার জন্য এতদিন অপেক্ষা??? ডিসগাষ্টিং..!!!

এখন আর আইএসের এই বার্তা নিয়ে কোনো মিডিয়ায় কোনো কথা নেই। শাহরিয়ার কবিররাও এ ব্যপারে নিরব নিস্তব্ধ!!!

আইএস নামে দু একজন জামায়াত শিবিরের লোককে ধরা হইছিলো, সেই নাটকের প্লেটেও এবার ছাই পড়লো!!

জেএমবির সাথেও জামায়াতের কানেকশন যারা দিনরাত প্রচার করতেছিলো, তাদের সেই প্রচারেও ধ্বস নামলো। কারন আইএস নিজামীকে মুরতাদদের সর্দার আখ্যা দেয়ার পাশাপাশি জেএমবি আমির আব্দুর রহমানকে মুজাহিদ বলে দাবি করেছে। অর্থাৎ জামায়াত আর জেএমবিকে তারা দুই বিপরীত মেরুর দল হিসেবেই চিহ্নিত করলো।


এরপরেও হয়তো শাহরিয়ার কবির আর মুনতাছির মামুনদের মুখে শুনা যাবে জামায়াত জঙ্গি দল, বাংলাদেশে আইএসের শিকড় হচ্ছে হেফাযত জামায়াত। আরো কত কি..। মুলত বাংলাদেশটাকে জঙ্গিরাষ্ট্র প্রমানের জন্যই বিশেষ মহল তাদেরকে নিয়োজিত করেছে।

বাংলাদেশে সত্যিকার অর্থেই বৃহৎ বা তেমন শক্তিশালী কোনো জঙ্গি সংগঠন নেই। যদিও ইদানিং পশ্চিমাদের কুনজরে বাংলাদেশেও আইএসসহ বিভিন্ন জঙ্গির আমদানি করা হচ্ছে। এমনকি সম্প্রতি ওয়াশিংটন পোষ্ট শিরোনাম করেছে আইএসের পরবর্তী যুদ্ধক্ষেত্র বাংলাদেশ !!

বাংলাদেশ আইএসের যুদ্ধক্ষেত্র হলেই শাহরিয়ার কবিরদের স্বপ্ন পূরণ হয়!!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×