
গুন্ডে ছবির মাধ্যমে ভারত আগেই একবার জানান দিয়েছিলো যে, তারা ১৯৭১ সালের যুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় বরং ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই মনে করে।
আজ বিজয়ের এই দিনে তারা আবারও জানান দিলো যে, দীর্ঘ নয় মাসের বাঙালীর মুক্তির এই সংগ্রাম তাদের কাছে কিছুই না। এই যুদ্ধ কেবলই ভারত পাকিস্তান যুদ্ধ। এবং ১৬ ডিসেম্বর ভারতীয়দের কাছে পাকিস্তানের পরাজয়ের এবং ভারতীয়দের বিজয়ের দিন।
তাইতো ক্ষমতাসিন বিজেপির অফিসিয়াল পেইজে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উল্লেখ করে বলা হয়েছে On the commemoration day of #VijayDiwas, we salute our brave soldiers for the glorious victory in 1971 war.
বাংলাদেশ শব্দটি একটিবারের জন্যও উচ্চারণ না করে এটাই বুঝালো যে, বাংলাদেশ আবার কোথাকার কে?? যুদ্ধ জয়ের একক কর্তৃত্ব তো কেবলই ভারতের। যুদ্ধটাই তো ভারত বনাম পাকিস্তানের। আগে পরে যা হয়েছে ওটা যুদ্ধের আনুষ্ঠানিকতা মাত্র!!!
ইন্ডিয়া টুডেতো হ্যাশট্যাগ দিয়ে লিখেই দিয়েছে #IndoPakWar

এখন প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে তো?? কোনো আচরণেই তো তা বিশ্বাস হয়না। যুদ্ধপরবর্তী সময়ে স্বাধীন দেশের স্বীকৃতিটাও বুঝি একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিলো??
আমি অপেক্ষায় আছি কখন চেতনাধারীগণ ভারতের হাইকমিশন ঘেরাও করবেন, কখন শাহাবাগ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া হবে, কখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের সাথে সকল সম্পর্কচ্ছেদ করবে, কখন ভারতের বিরুদ্ধে সংসদে বিল উত্থাপন হবে..।!!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




