somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=339900]ՇRvi K

১৯ শে আগস্ট, ২০০৬ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরবি পড়ানোর হুজুরের মুখোমুখি কম বেশি আমাদের সবাইকেই হতে হয়েছে। যারা মাদ্রাসায় পড়েননি তাদের আরও বেশি। সাত আট বছর হতেই হুজুরদের ডাক পড়া শুরু হয়। 'হুজুর' বলতেই অন্য জগতের, অন্য প্রজাতির মানুষ বুঝায়। আমার মানুষকে বুঝার চেষ্টা করি পাঁচটি ইন্দ্রিয় দিয়ে। এর মধ্যে তিনটি: দেখা, শোনা, গন্ধ, সব ক'টিই বলে দেয় 'হুজুরেরা' অন্য প্রজাতির মানুষ! দেখতে অচেনা লাগে, পোশাক আশাকের জন্য। আতরের গন্ধটায় বরাবর গা গুলিয়ে আসত আমার। আর যা শোনা হয়, তাও চেনা চেনা লাগে না।

আমার প্রথম আরবি শিক্ষক বেশ ভাল ছিলেন। তখন আমার পাঁচ বছর। 'ভাইয়া' ডাকতাম। আরবি পড়তে চাইতাম না। জোর করা হত না আমাকে, কিন্তু বুঝতাম ওখানে গিয়ে বসতে হবে। আমি যেন একটু পড়ি তার জন্য কত কি... চকলেট, চিপস, দুই টাকা বখশিস।

বেশি দূর আগালো না, তখন বাবার কাছেই বাসায় পড়লাম কিছুদিন। দ্বিতীয়জন একজন আপাদমস্তক হুজুর ছিলেন। মানে ওই অন্য প্রজাতির মানুষ। পড়া না পারলে লাল চোখে কি ভীষণ ভাবে তাকাতেন... আর একটাই হুমকি দিতেন: 'এক থাপ্পড় দিয়ে পে.... ছুটাব'। খুব খারাপ লাগত বকাটা। একবার ভয়ে ভয়ে খাওয়ার টেবিলে বলে দিলাম। মা বাবার চোখাচোখি হল, আমাদের হালকা বকা দেয়া হল আগে না জানানোর কারণে। এরপর থেকে আর দেখিনি ওই 'হুজুর' কে।

তৃতীয় জনও পুরাদমে 'হুজুর' ছিলেন। ইয়া লম্বা দাড়ি। চোখে সুরমা। গায়ে আতর। জোব্বা, টুপি আরও যা যা লাগে হুজুর হতে আর কি। এমনকি ভালই পড়াতেন। দারুণ সুন্দর করে আরবি লিখতে জানতেন। কিন্তু একবার ভাইয়া কি দুষ্টামি করায় ওকে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করলেন।

জানি, এর চেয়েও অনেক ভয়াবহ অভিজ্ঞতা আছে অনেকের। পড়া না পারলে গায়ের এখানে সেখানে ডিজাইন করার জন্য বেতের বাড়ি ফ্রি।

এত গেল কেবলই আরবি নিয়ে জোর জবর দস্তি। হিজাব পড়ানো নিয়েও জোরজবরদস্তি কম দেখি নি। কম্পিউটিং ক্লাসে সেদিন অ্যাডাম বলছে, একটা প্রশ্ন করতে পারি? ব্যক্তিগত মনে হতে পারে, কিন্তু আমার খুবই কিউরিয়াস লাগছে।
বললাম, করো, অসুবিধা নেই। জবাব না দেয়ার হলে আমি দিব না।
প্রশ্ন করল: আচ্ছা তুমি যে মাথায় ওটা পড়, এটা কি পছন্দ কর পড়তে? মানে, আমি তোমাকে অপমান করার জন্য প্রশ্নটা করি নি, কিন্তু আমার স্কুলে একটা বন্ধু ছিল যে সব সময় বলত, ওর বাবা ওকে জোর করে পড়ায়। ও খুব অপছন্দ করে হিজাব পড়া...
বললাম, হ্যা রে, আমি পছন্দ করি। কিন্তু ওর বাবা কাজটা খুব অন্যায় করছে!

ওর বাবা অন্যায় করছে, বাংলাদেশের 'হুজুর' নামের প্রজাতিগুলো অন্যায় করে বেড়াচ্ছে, কোরআনের একটা আয়াতের সরাসরি বিরোধিতা করে:

'দ্বীনের ব্যপারে কোন জোরজবরদস্তি বা বাধ্য বাধকতা নেই'। (সূরা বাকার: 256)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×